রূপবদল

in আমার বাংলা ব্লগ9 hours ago

নমস্কার বন্ধুরা,

বাড়িতে এসে কটা দিন যে কী অসহ্য গরমে কেটেছে, তা বলে বোঝানো দায়। বৈশাখের রোদের তেজ সেই সাথে ভ্যাপসা গরম। কলকাতায় তাও রাতের ঘুমটা এসির মধ্যে কাটে, বাড়িতে সে উপায় নেই। দুপুরে লু বয়, জানলা-দরজা খুলে রাখলেও অস্বস্তি। গতকাল সকাল থেকে আকাশ মেঘলা ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে কিন্তু মেঘ আবার কেটেও যাচ্ছিল। দুপুর বেলায় আকাশ পরিবর্তন হওয়া শুরু হলো, প্রকৃতি নিজের খেলা দেখাতে শুরু করল। দুপুরে খেতে বসতে যাবো, দেখলাম পশ্চিম আকাশ কালো হয়ে গিয়েছে। দেখতে দেখতে মেঘের ঘনত্ব বেড়ে গিয়ে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেলো। মুহূর্তে বাতাসের গতিবেগ বাড়তে শুরু করল, কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝড়। উঠোনে নেমে দেখছিলাম, বাঁশ গাছের মাথা গুলো বাতাসে হেলে পড়ছে।

1000198094.jpg

1000198093.jpg

কয়েক মিনিট তুমুল ঝড়, তার রেশ কিছুটা থিতু হতেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। মাটির ওপর বৃষ্টির ফোঁটা পড়তেই সোঁদা গন্ধে ভেসে উঠলো। এই গন্ধটা শুধু গ্রামেই পাওয়া যায়। মিনিট কয়েকের প্রবল বৃষ্টিতে চারপাশ শীতল হয়ে গেল। ঘরের ভেতর যে ভ্যাপসা ভাবটা জমে ছিল, জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় তুড়িতে উধাও হয়ে গেল।

1000198092.jpg

বৃষ্টির সময়ে বারান্দায় এসে দাঁড়ালাম। গাছের ধুলো ধুয়ে-মুছে সবুজ হয়ে উঠেছে, আকাশের মেঘের মেলা বসেছে। কদিনের গুমোট ভাবটাও নেই। মাত্র কয়েক ঘণ্টা আগেও যেখানে ঘাম মুছতে হচ্ছিল, সেখানে তখন প্রায় পাতলা চাদর গায়ে দেওয়ার মতো অবস্থা।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png