বিপদ তো বলে কয়ে আসে না

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

নমস্কার বন্ধুরা,

গত পরশু রাতে তখন ঘড়ির কাঁটায় বারোটা বাজবে বাজবে করছে। কয়েক মুহূর্ত পরেই ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। সময় মতো বিছানায় গা এলিয়েছি, এমন সময় আচমকা পিসির ফোন! ফোনে জানতে পারলাম পিসেমশাইয়ের গ্রামের বাড়ি থেকে খবর এসেছে পিসেমশাইয়ের মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিগত কদিন ধরে ওনার বেশ বাড়াবাড়ি রকমের ডায়রিয়া চলছিল, সেটা জানতাম আর সেই সাথে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। ছুটে ছুটে পিসির বাড়িতে এলাম, ফোনে ফোনে ঠিক হলো মাঝ রাতে যাওয়াটা বিপদজনক হতে পারে তাই সকালে উঠে যাওয়া হবে। রাতটা কোনরকম কাটলো! ভোরের আলো ফুটতেই চারজন বোনের গাড়ি নিয়ে গ্রামের দিকে রওনা হলাম।

1000249659.jpg

পৌঁছে দেখি অবস্থা সত্যিই সংকটজনক, মানুষটি বিছানায় একেবারে শয্যাশায়ী হয়ে। পিসেমশাই নিজে চিকিৎসক হওয়ায় সাথে স্যালাইনের সরঞ্জাম নিয়ে গেছিল। আর এক মুহূর্তও দেরি না করে তড়িঘড়ি ওনার শরীরে স্যালাইন চ্যানেল চালু করে কিছু সময় থিতু হতে দিয়ে সাবধানে ধরাধরি করে তাঁকে গাড়িতে তোলা হলো। ফের গাড়ি ছুটল কলকাতায়। সোজ যাওয়া হলো পিসেমশাই নিয়মিত যে নার্সিংহোমে রোগী দেখতে যান সেখানে। পৌঁছানো মাত্রই সমস্ত প্রক্রিয়া বেশ দ্রুত শুরু হলো। চটজলদি এক্স-রে (X-ray) করানো হলো এবং প্রাথমিক চিকিৎসার দিয়ে হাসপাতালের ভর্তির প্রস্তুতি শুরু হলো।

কিছুক্ষণের মধ্যেই এক্স-রে প্লেট হাতে এলো, ওনার কোমরের হাড় ভেঙে গেছে! কিভাবে হলো বুঝতে পারা যায়নি তবে ঐকারণেই হয়তো শয্যাশায়ী হয়ে পড়েছিল। ধারণা করা হলো সম্ভবত দুর্বলতার ফলে পড়ে গিয়ে এই চোট লেগেছিল। তারপর আর কী! সারাদিন ধরে পিসির বাড়ি, বেড, ফার্মেসির মধ্যে দৌড়াদৌড়ি চলতে থাকলো। তদারকি করতে করতে ঘড়ির কাঁটা কখন বিকেল গড়িয়ে রাত হয়ে গেলো, তার টেরই পেলাম না।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png