বৃষ্টির রাতে হগওয়ার্টসের জাদু সঙ্গী ডোমিনোজ

in আমার বাংলা ব্লগ22 hours ago

নমস্কার বন্ধুরা,

গতকালকে ফের কাজের সূত্রে বেরিয়েছিলাম ফিরতে একটু বেশিই রাত হয়ে গেছিল, ঘড়িতে তখন ১০:৩০ বাজে। ঘরে ফিরে খেতে বেরোবো বেরোবো করছি, ঠিক তখনই বাঁধ সাধল। বাইরে পা দেওয়ার মুখেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কাদা জল পেরিয়ে বেরোনো মানেই অযথা ঝক্কি বাড়ানো তাই আর কোনো উপায় না দেখে সিদ্ধান্ত নিলাম রাতের খাওয়াটা ঘরেই করবো সেই সাথে বেশ কদিন পরে পিজ্জা অর্ডার করাও যাবে। অন্যদিনের মতো জুলু'সের টপিংসের দিকে না ছুটে, মনটা চাইছিল চেনা কিছু খেতে। তাই চটজলদি ডোমিনোজ অ্যাপ খুলে মেনিয়া মেন্যু থেকে অর্ডার করে দিলাম দুটো ক্লাসিক সসেজ পিজ্জা এবং পেপার বার্বিকিউ পিজ্জা।

1000249169.jpg

পিজ্জা আসতে কিছুটা তো সময় লাগবেই, তাই সেই অপেক্ষার সময়কে কাজে লাগাতে ল্যাপটপে চালিয়ে বসলাম হ্যারি পটার সিরিজের পঞ্চম ভাগ হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স। লর্ড ভলডেমর্টের ফিরে আসা, ডাম্বলডোরস আর্মি তৈরির শুরু আর হগওয়ার্টস। সিনেমা শুরু হওয়ার মিনিট ত্রিশেক পরে ডেলিভারির ফোন পেলাম। নীচে গিয়ে গরম বাক্সের প্যাকেট দুটো ঘরে আনতেই চেনা লিকুইড চিজ আর ওরিগ্যানোর গন্ধে পুরো ঘরটা ভরে উঠল! আর দেরি না করে ল্যাপটপটা সামনে টেনে নিয়ে একটা একটা করে গরম পিজ্জার স্লাইস হাতে তুলে নিতে লাগলাম।

1000249161.jpg

1000249165.jpg

এক কামড় সসেজের টুকরোতে আর অন্য কামড় পেপার বার্বিকিউ চিকেনের টুকরোতে। মুখে পিজ্জা আর চোখের সামনে হ্যারির Wand।

1000249167.jpg

1000249166.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png