ঋতুবদল

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার বন্ধুরা,

কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে আবহাওয়াটা এমনিই বেশ মনোরম ছিল। বুঝতেই পেরেছিলাম রাতের ঘুমটা বেশ জম্পেশ হবে। মাঝরাতে যখন শুয়েছি, মেঘ ভালোই ছিল, চারপাশে ব্যাঙের ডাক, তার মাঝে মেঘের গুরুগুরু গর্জন কানে আসছিল। অল্প কিছু সময়ের মধ্যে আবার বৃষ্টি শুরু হলো। টিনের চাল ছেপে সুরেলা আওয়াজ কানে আসছিল। সেই শব্দের তালে গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন ঘড়ির কাঁটা ১০ টার কাছে পৌঁছে গেছে। রাতের বৃষ্টির আবেশে আর তাড়াতাড়ি ওঠা সম্ভব হয়নি।

1000199354.jpg

সারারাত ঠান্ডা অনুভব করছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাইরের পরিবেশ আমূল পরিবর্তন। জানলা খুলে দেখি চারপাশটা ঘন মেঘে ঢাকা, যেন সকাল বেলাতেও সন্ধ্যার আমেজ। আর বাতাসটা ছিল হাড়কাঁপানো। এপ্রিলের শেষ দিকে এসেও মেজাজটা যেন একদম শীতকালের মতো হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার চমৎকার দিকটা দেখে বেরিয়ে পড়লাম। আলসেমি ঝেড়ে ফেলে হাঁটতে বেরোলাম তাও সকাল ১১ টাতে। হাঃ হাঃ। বাইরের রাস্তাঘা তখন রাতের বৃষ্টিতে ভিজে আছে। মেঘলা আকাশের নিচে ভেজা মাঠ দেখে মনেই হচ্ছিল না যে এটা গ্রীষ্মকাল।

1000199353.jpg

1000199355.jpg

বৃষ্টির ঠান্ডা হাওয়া যেন শরীরের ভেতরে সেঁধিয়ে যাচ্ছিল। হাটতে হাটতে চলে গিয়েছিলাম জোড়া ব্রিজে। যদিও সবসময় গাড়ি চলে তবুও এমন আবহাওয়ায় মানুষ জন গ্রামের দেখা নেই, সেই সাথে গাড়ি ঘোড়াও কম। এক অদ্ভূত নিস্তব্ধতা। সেটার মধ্যে পাখির ডাক আর হাওয়ার সো সো আওয়াজ। গিয়ে নির্জনতার মাঝে বসলাম, আহা ! বৃষ্টির জলে ধুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বসে বসে আনুভব করলাম শান্ত নিস্তব্ধতা। বসে বসে থাকতে ঠান্ডাটা রীতিমতো কাঁপুনিতে রূপ নিল। বাধ্য হয়েই বাড়ি ফেরার পথ ধরলাম। এপ্রিল মাসে এভাবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরব, সেটা কল্পনা করিনি। বাড়ি ঢুকতেই মা গরম চায়ের কাপ এগিয়ে দিলো।

1000199352.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemX