কুয়াশা মাখা শীতের মনোরম সকাল।

in আমার বাংলা ব্লগ2 years ago
কুয়াশা মাখা শীতের মনোরম সকাল।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
1000073644.png
"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ রাত্রি 🌃

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। কুয়াশা মাখা শীতের মনোরম সকাল। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

IMG20250202073933.jpgIMG20250202073937.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

কয়েকদিন থেকে বেশ কিছু এলোমেলো সময় পার করলাম। এজন্য ঠিক ভাবে কাজ গুলো করতে পারিনি। তবে আবারো আমি আগের মতই কাজ গুলো করার চেষ্টা করবো। মানসিক চাপ পড়ে গিয়েছিলো। মানসিক চাপ আসলেই শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহর রহমতে এখন আমার মানসিক চাপ কমেছে এবং সব কিছু স্বাভাবিক ভাবে চলছে। শীত কাল আমার কাছে ভীষণ ভালো লাগে। শীতের কুয়াশামাখা সকাল উপভোগ করার মজাই আলাদা। শীত আর অল্প কিছুদিন হয়তো থাকবে। আমাদের এখানে কয়েকদিন থেকে বেশ ভালো কুয়াশা পড়া শুরু হয়েছে। সকাল বেলায় কুয়াশার কারণে কিছু দেখা যায় না।

IMG20250202073555.jpg1738681568427.jpg

IMG20250202073637.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

আজকে সকালে কিছু সময় হাঁটাহাঁটি করতে বের হলাম। সকাল বেলায় কিছু সময় হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। বিশেষ করে সকাল বেলায় আবহাওয়া তো বেশ দারুন থাকে। রাস্তার পাশে দেখলাম ছোট ছোট ছেলেরা খেলাধুলা করতেছে। যদিও আমি কুয়াশার কারণে কম দেখতে পেলাম এর তাদের কাছে গিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। দেখলাম সবাই বেশ জমিয়ে খেলতেছে। এধরনের দৃশ্য গুলো দেখলে ছোট বেলায় মধুর স্মৃতি মনে পড়ে যায়। এর পরে আমি আর একটু সামনে গেলাম। রাস্তার পাশে বেশ কিছু বরই গাছ রয়েছে। অনেকেই আবার গাছ থেকে বরই পেয়ে খাচ্ছে। গাছ থেকে বরই পেরে ভর্তা করে খেতে ভীষণ মজাদার লাগে। ছোট বেলায় তো আমরা এভাবে কত খেয়েছি তার হিসেব নেই। বেশ কিছু সময় সেখানে ছিলাম। এর পরে বাসায় চলে আসলাম। অফিস এর জন্য রেডি হয়ে নাস্তা শেষ করলাম। তার পরে অফিসের দিকে রওনা দিলাম। চমৎকার সময় উপভোগ করেছিলাম। এই ছিলো ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।



White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

20250130_221114.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 
1000073655.jpg1000073654.jpg1000073656.jpg
 2 years ago 

আমরা কম বেশি সবাই শীতকালকে অনেক সুন্দরভাবে উপভোগ করে থাকি। ধনী-গরীব সবার কাছে শীতকাল অনেক প্রিয় একটি ঋত। তবে খুব কম সংখ্যক মানুষ আছেন যাদের কাছে শীতকাল ভালো লাগেনা। আপনি শীতের কুয়াশা ভেজা বেশ মনোরম কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। শীতের এই ধরনের মনোরম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে সরাসরি এসব দৃশ্যের সাথে পরিচিত হতে পারলে আরো অনেক বেশি আনন্দময় হয়।

 2 years ago 

আসলে ভাইয়া মানসিক চাপ মানুষকে খারাপ দিকে ঠেলে দেয়। তাই মানসিক চাপ থেকে মুক্তি পেতে নিজেকে সময় দেওয়া প্রয়োজন। যায়হোক আপনার জন্য আমি অনেক অনেক দোয়া করি যেন ভালভাবে আবারো কাজে ফিরে আসতে পারেন। সকল দুশ্চিন্তা কাটিয়ে যেন স্বাভাবিক অবস্থায় থাকতে পারে সেই কামনা রইল।

 2 years ago 

মানসিক চাপ এমন একটি সমস্যা যা প্রশ্রয় দিলে যেকোনো মানুষের জীবনে অনেক ক্ষতি নেমে আসে। তাই বলবো মানসিক চাপ কে প্রশ্রয় না দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করেন। এত অপূর্ব সকাল কখনো দেখেছি বলে মনে হয় না আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছিল এত সুন্দর শীতের সকাল কখনো আমি দেখতে পাবো কি?

 2 years ago 

শীতের কুয়াশা ঘেরা প্রকৃতির চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। কুয়াশার মধ্যে বাচ্চারা খেলছে, আসলেই শৈশব টা কত সুন্দর। বড়ই মাখা ছোটবেলায় আমরা অনেক খেয়েছি। শীতের এই সময়টা বরই মাখা খাওয়ার মজাই আলাদা। শীতের সকালে বেশ সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া। প্রায় প্রতিটি মানুষ শীতকাল পছন্দ করে। শীতকালের সৌন্দর্যমুখর পরিবেশের জন্য শীতকাল আমার অধিক প্রিয়। চমৎকার একটি পোস্ট পড়ে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মানসিক চাপ শরীরের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু যখন সমস্যা শুরু হয় তখন চাইলেও এই চাপ থেকে মুক্তি পাওয়া যায় না। আপনি সব সমস্যা কাটিয়ে আবারও এক্টিভ হচ্ছেন জেনে ভালো লাগলো। সকাল বেলা হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু আমি একদমই উঠতে পারি না। গ্ৰামে শীতের সকাল খুব সুন্দর। আপনি কুয়াশা ঢাকা প্রকৃতির মাঝে হাঁটতে বের হয়ে দারুন সময় উপভোগ করেছেন। ভোরবেলা প্রকৃতির এই সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে খুব আনন্দ পেয়েছেন। এত কুয়াশার মধ্যে রাস্তায় বাচ্চারা খেলাধুলা করছে আর তাদের দেখে আমার ঠান্ডা লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

মানসিক চাপ শরীরের জন্য অনেক ক্ষতি। সবকিছু ঔষধ দিয়ে সারানো যায় কিন্তু মানসিক চাপ বা টেনশন ঔষধের মাধ্যমে সম্ভব না। সকাল বেলার আবহাওয়াটা যেমন দারুন তেমনি শরীরের জন্য ভালো। কয়েকদিন হল বেশ ভালোই কুয়াশা পড়েছে আমাদের এদিকেও।আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 2 years ago 

শীত চলে যাবে এখন কিন্তুু যাওয়ার আগে জানান দিয়ে যাচ্ছে শীত যে সে ছিলো কিংবা আবার আসবে। বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাইয়া।আসলে কুয়াসায় কিচ্ছু দেখা না গেলেও ওরা জমিয়ে খেলছে যা দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ কুয়াশাজড়ানো ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।