You are viewing a single comment's thread from:

RE: কাঁচা বোয়ালের কালিয়া রেসিপি ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

পক্সের মত মারাত্মক সংক্রামক রোগ থেকে পরিবারের সবাই সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো। পক্স সেরে গেলেও কিন্তুু দাগ থেকে যায় অনেকদিন। আর এই দাগটা রিমুভ করার জন্য শুধু আপনার গ্রাম না আমাদের গ্রামের সবাই বোয়াল মাছ খাওয়ার জন্য পরামর্শ দেন। আর আপনার পিতাও এর ব্যতিক্রম নয় নিজের মাছের ঘেড় থেকে ৪ কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে এসেছে সন্তানের জন্য। যাই হোক আপনার বোয়ালের কালিয়াটা কিন্তুু অনেক সুন্দর ছিল। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। তাছাড়া আপনার কাঁচা বোয়ালের কালিয়া রেসিপির ধাপগুলো কিন্তু অনেক সুন্দর ছিল যা দেখে যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবে । সবশেষে এত সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Sort:  
 2 years ago 

আপনাদের এলাকায় ও পক্সের দাগ উঠার জন্য বোয়াল মাছ খাওয়ার পরামর্শ দেয় জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।