গান রিভিউ- আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় ||Song Review By @maksudakawsar|

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

গান ভালোবাসে না তেমন মানুষ খুঁজে পাওয়াটাই বেশ কষ্টের। জীবনে একবার হলেও আমরা গুনগুনিয়ে গান করেছি। আর অনেকে তো সুর না থাকলেও গলা ছাড়িয়ে গান করি। তবে গানের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক ধরনের। কেউ পছন্দ করে আধুনিক গান, কেউ পছন্দ করে পল্লীগীতি। আর কেউ বা পছন্দ করে ডুম তারাক্কা গান। তবে আমার কাছে কিন্তু যে গান মনের সাথে মিশে যায় সেই গানই বেশ ভালো লাগে। আর তাই তো আজ ভাবলাম নিজের পছন্দের গানের রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করি।

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়

Screenshot_13.png

প্রাপ্তি: YouTube

গানটির কিছু তথ্য

নামআমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
শিল্পীআগুন
এলবামকত ‍দুখে আছি
দৈর্ঘ্য৬মিনিট ২০ সেকেন্ড
সুরআইয়ুব বাচ্চু
মুক্তির তারিখ৯০ দশক

গানটির মূল শিল্পী

★আগুন

গানটি নিয়ে যত কথা

গানটি নব্বই দশকের। আর নব্বই দশকে মনে হয় সবচেয়ে বেশী বাংলা ব্যান্ড সংগীতের প্রচলন হয়েছিল। নব্বই দশকে যে সকল গান মুক্তি পেয়েছিল তা এ যুগের তরুন তরুনীদের কাছে কিন্তু সমান জনপ্রিয়। সত্যি বলতে সে সময়ের গানগুলোর মধ্যে একটি অন্য রকমের অনুভূতি প্রকাশ পেত। যা শুনলে মনের ভিতরে কিছুটা স্বস্থি পাওয়া যেত। আর সেই সময়ের হাজারও গানের মধ্যে শিল্পী আগুনের লেখা এই গানটি শিল্পী নিজের কন্ঠে গেয়ে বেশ সুন্দর অর্জন করেছিল। যে গানটির সুর করেছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু।

Screenshot_1.png

প্রাপ্তি: YouTube

নব্বাই দশকে গানটি ইয়াং জেনারেশনের ‍মুখে মুখে শোনা যেত। বেশীর ভাগ মানুষই তাদের প্রিয় মানুষটিকে মনে ধারন করে গানটি গুনগুনিয়ে গাইতো বা শুনতো। কারন গানটির মধ্যে মনের মধ্যে বন্দি থাকা প্রিয় মানুষের প্রতি ভালোবাসার কথা গুলোই সুরের মাধ্যমে বিলিয়ে দিয়েছে। কতটা ভালোবাসা বহন করছে একজন প্রিয় তার প্রিয়ার জন্য সেটাই বুঝানোর চেষ্টা করা হযেছে। আর তাই তো গানটি তখন বেশ জনপ্রিয় হয়েছিল।

Screenshot_2.png

প্রাপ্তি: YouTube

আজও কিন্তু গানটি সমান জনপ্রিয়। এ যুগের ছেলেমেয়েদের মুখে মুখেও শোনা যায় গানটি।গানটি শুনলে কেন জানি মনের ভিতর অন্য রকমের এক অনুভূতি তৈরি হয়। আর তৈরি হয় প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা।গানটির কথা, সুর আর কন্ঠ সবই কিছুই যে কোন জেনারেশনের ছেলেমেয়েদের আকর্ষণ করতে যথেষ্ট।আর সেই গানটিই আজ চেষ্টা করলাম আপনাদের জন্য শেয়ার করতে।

Screenshot_3.png

প্রাপ্তি: YouTube

ব্যক্তিগত মতামত

আমি জানিনা গানটি আপনাদের কার কার কাছে ভালো লাগে। তবে আমি গানটি যতবারই শুনি কোথায় যেন একটি শূণ্যতা অনুভব করি। সেই দিক থেকে আমি মনে করি গীতিকার যেমন ‍সুন্দর করে গানটি লিখেছিলেন, সুরকার তার সবটুকু দক্ষতা দিয়ে গানটির সুর করেছেন এবং প্রিয় শিল্পী তার নিখুঁত সুরের মাধ্যমে গানটি তার সুরে ফুটিয়ে তুলেছেন। যার কারনে সেই সময়ে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যা কিনা এই সময়ের ডিজিটাল ছেলেমেয়েদের কাছে সমান প্রিয় হয়ে আছে।0

ব্যক্তিগত রেটিং

১০/১০

গানটির ভিডিও লিংক

শেষ কথা

সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 2 years ago 

1000010970.jpg

1000010865.jpg

1000010861.jpg

 2 years ago 

আমার পছন্দের এই গানটির রিভিউ পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আসলে এই গানটি পছন্দ করে না এমন কেউ নেই। এমনও কিছু কিছু গান আছে যা, মানুষের হৃদয় থেকে যায় এই গানটি হলো সেরকম একটি গান। আর এই গানটি জনপ্রিয় ও সুন্দর একটি গান বলে এখনো সবার মুখে মুখে শুনতে পাই আগামীতে আমাদের পছন্দনীয় আরো গানের রিভিউ আমরা আপনার পোস্টের মাধ্যমে দেখতে চাই।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও এই গান গুলো শোনা হয় না। তবে আপনার কণ্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো আপু। খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আমার পছন্দের একটি গান রিভিউ করেছেন আজকে দেখে বেশ ভালো লাগলো। আমিও ভাবতেছি যে কালকে থেকে প্রতি সপ্তাহে একটা করে গান রিভিউ পোস্ট শেয়ার করবো। খুব সুন্দর ভাবে রিভিউ করেছেন দেখে আমি অনুপ্রাণিত হয়ে গেলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।