You are viewing a single comment's thread from:

RE: টেলিভিশন - শৈশবের স্মৃতি।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার পোস্ট পড়তে পড়তে আমার গা ছমছম করছিল কারন আমার অনেক স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। আমি জানিনা কোইন্সিডেন্স নাকি সবার বেলা একই অবস্থা যে, আপনার টিভি নিয়ে ঘটে যাওয়া ঘটনা গুলো প্রায় ৮০ ভাগ আমার সাথে মিলে গিয়েছে। পয়সা থেকে টাকায় রুপান্তর করে আপনার আব্বুর টিভি কিনার ঘটনাটা আমার খুব মজা লেগেছে। আমাদের কাঠের ফ্রেমের ভেতরে কাঠের বডির টিভি ছিল তাও সেই নব্বই এর দশকে। কত মানুষ শুক্রবার ভীড় জমাত। আলিফ লাইলা, মীনা-রাজু কার্টুন তখন দেখে নাই এমন লোক কম পাওয়া যাবে। আপনি মানুষের ভীড়ের জন্য নিজের বাসায় আরেক রুম থেকে টিভি দেখছিলেন শুনে খুব হাসি পাচ্ছিল। ধন্যবাদ ভাই।