স্বরচিত কবিতা: শুভ জন্মদিন টিনটিন বাবু🎂

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।


শুভ জন্মদিন টিনটিন বাবু
রইলো শুভেচ্ছা এবং ভালোবাসা

আজকের দিনটি আমাদের জন্য অনেক স্পেশাল।কারণ আজকে আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর ষষ্ঠতম জন্মদিন🎂।সেই সাথে আমার বাংলা ব্লগ পরিবারের আরো একটি খুশির খবর আছে, সেটি হচ্ছে আমাদের প্রাণের $PUSS কয়েন আজ Poloniex এ লিস্টেড হয়েছে, যা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। একই দিনে আমরা দুইটি আনন্দ উদযাপনের সাক্ষী হতে যাচ্ছি।সকল কিছুর উর্ধ্বে গিয়ে আজ সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের টিনটিন বাবুর শুভ জন্মদিন। আমার বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য হিসেবে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।আজ থেকে ঠিক ছয় বছর আগে টিনটিন বাবু আমাদের দাদা এবং বৌদির কোল জুড়ে ঘর আলোকিত করে এসেছিল।দেখতে দেখতে আজ টিনটিন বাবুর ৬ বছর পড়ে গেল।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে একটা কথাই বলব, টিনটিন বাবু যেন আমাদের দাদার আদর্শে বেড়ে ওঠে,এবং দাদা বৌদির সকল স্বপ্ন পূরণ করতে সমর্থ হয়।টিনটিন বাবু অনেক বড় হোক।সবার উপরে মাথা উঁচু করে দাঁড়াক।এবং আমরা আশাবাদী টিনটিন বাবু আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যদের সাথে আজীবন মধুর একটি সম্পর্ক স্থাপন করবে।যাইহোক আজকের এই বিশেষ দিনে আমি আর কথা বাড়াবো না। আমি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে একটি কবিতা লিখেছি। সেই কবিতাটি এখন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে কবিতাটি একবার পড়ে আসি...

1000028165.png


শুভ জন্মদিন টিনটিন বাবু
মোঃ ফয়সাল আহমেদ

আজকের দিন, আনন্দের দিন,
টিনটিন বাবুর জন্মদিন।
ছয়টি বছর, অনেক স্মৃতি,
হাসি আর খুশিতে ভরপুর,
দাদা-বৌদির ভালোবাসার কেন্দ্রবিন্দু।

তুমি এসেছো দাদা-বৌদির কলে,
আলো ছড়াও অন্ধকারে।
দাদা-বৌদির কলিজার ধন,
তুমি আমাদের ভালোবাসার সিঁড়ি,
তোমার হাসি, যেন রোদ্দুরে।

তোমার ছোট্ট পা,
নতুন পথে চলার শুরু,
তুমি যখন খেলতে যাও,
সবার মনে জাগে নতুন উল্লাস,
তুমি যেন জীবনের সৌন্দর্য।

হাসির ফুলের মতো ফুটে উঠো,
বড় হও, শিখো, সবার সঙ্গে এগিয়ে যাও,
আমাদের প্রিয় টিনটিন বাবু।

আজকের দিনটি যেন সব রঙে,
তোমার জন্য নিয়ে আসে নতুন সঙ্গী।
আনন্দের ঢেউ, সুখের স্রোত,
আমাদের বাংলা ব্লগ পরিবারের হৃদয়ে,
শুভ জন্মদিন,টিনটিন বাবু।

চোখে সারা বিশ্বের আলো,
তোমার জীবন হোক স্বপ্নের মালা।
ভালোবাসা, খুশি, হাসির আকাশ,
প্রিয় টিনটিন, থাকো সবসময় হাসি খেলে,
আমাদের হৃদয়ে, চিরকাল।

দেখো, সবাই তোমার জন্য এখানে,
শুভেচ্ছা, ভালোবাসা নিয়ে এসেছে তারা।
ছয় বছরের পথচলা, নতুন দিনে,
জীবনের আনন্দে ভরিয়ে রাখো,
শুভ জন্মদিন, প্রিয় টিনটিন।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাবুর জন্মদিনে এমন ভালো একটা সংবাদ শুনতে পাওয়া আসলেই আমাদের পাওয়া ছিল। টিন টিন বাবুর জন্মদিন উপলক্ষে বলতে চাই আগামীর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় আর টিন টিন বাবার উপরে সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হোক।

 2 years ago 

আমাদের সবার প্রিয় টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষ্যে আপনি আজকে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা এই কবিতা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কবিতার সবগুলো লাইন ছিল অনেক বেশি সুন্দর। টিনটিন বাবুকে অনেক শুভেচ্ছা জানাই তার জন্মদিনের। ধন্যবাদ সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন, আসলে আমাদের একই দিনে দুইটা আনন্দের সংবাদ। টিনটিনের জন্মদিন মানে হচ্ছে আনন্দের এবং শুভ দিন। আমি বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটা পড়ে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আনন্দের দিন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে।

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিনে খুব সুন্দর ছড়াটি লিখলেন ভাই। পড়তে বড় ভালো লাগলো। আজ আপনার পোষ্টের মধ্যে দিয়ে আমাদের প্রিয় টিনটিনের উদ্দেশ্যে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিলাম। এমন ভাবে তার জীবনে জন্মদিন ফিরে ফিরে আসুক এবং আমরাও আনন্দে মেতে উঠি আমাদের মত করে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া টিনটিনের জন্মদিনের আমরা সকলেই অনেক বড় একটি সুখবর পেয়েছি puss টোকেনকে নিয়ে। একসঙ্গে দুইটি আনন্দের দিন ছিল কালকে। যাইহোক আপনার আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম সহজ ভাষায় লেখা কবিতা গুলো পড়তেও খুব ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। তবে আমরা সবাই চাই টিনটিন বাবুর দাদার থেকে আরো বড় মনের মানুষ হোক। দেখতে দেখতে ছয় বছর হয়ে গেল টিনটিন বাবুর। আর আপনি মনের অনুভূতি দিয়ে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

"শুভ জন্মদিন টিনটিন বাবু" কবিতাটি দারুণ লিখেছেন ভাইয়া। দেখতে দেখতে তিন তিন বাবুর ৬ বছর পেরিয়ে গেল। দাদা বৌদির ভালবাসার একমাত্র ফসল আমাদের বাবাই টিনটিন বাবু। নিশ্চয়ই আপনার চমৎকার কবিতাটি যদি টিনটিন বাবু দেখে তাহলে অনেক খুশি হবে।

 2 years ago 

শুভ জন্মদিন টিনটিন বাবু আমরা সবাই তোমার জন্য অনেক অনেক দোয়া করি। যেন তুমি মানুষের মতোন বিবেকবান মনুষত্ববোধ মানুষ হতে পারো। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনার কবিতা পড়ে খুব ভালো। স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।