ভিডিওগ্রাফি পোস্ট || মেঘনা নদীর তীর থেকে ধারণকৃত মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।


20250423_133103.jpg


এই ভিডিওগ্রাফিটা আমি গত বুধবার বিশনন্দী থেকে অর্থাৎ মেঘনা নদীর তীর থেকে ক্যাপচার করেছিলাম। বিশনন্দী প্রতি বুধবার সাপ্তাহিক হাট বসে এবং সেই হাটে গরু ছাগল থেকে শুরু করে অনেক কিছুই বিক্রি করা হয়। আমি এবং আমার এক আংকেল মূলত সেখানে গিয়েছিলাম ৫টা খাসি কিনতে। আর খাসি কেনার উদ্দেশ্য ছিলো, আমার টুইন ছেলের আকীকা দেওয়ার জন্য। তো বিশনন্দী যেতে আমার বাসা থেকে প্রায় ২ ঘন্টা সময় লেগেছিল। আমরা সেখানে পৌঁছে, মসজিদে যোহর নামাজ আদায় করলাম। তারপর নামাজ আদায় করে লক্ষ্য করলাম, সেই জায়গাটা খুবই সুন্দর। মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে সেখানকার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দারুণ লেগেছিল। তাছাড়া প্রচন্ড বাতাস ছিলো তখন। ঠান্ডা বাতাস এসে শরীরটাকে একেবারে শীতল করে দিচ্ছিলো। যদিও তীব্র রোদ ছিলো তখন। তো সেখানে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর,আমরা খাসি কিনতে চলে গিয়েছিলাম হাটের মধ্যে।


20250423_133108.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৭.৪.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুব সুন্দরভাবে লিখেছেন! আপনার অভিজ্ঞতা পড়ে মনে হলো আমিও যেন আপনার সঙ্গে বিশনন্দী ঘুরে এলাম। ভিডিও আর ছবি তোলার প্রতি আপনার ভালোবাসা সত্যিই খুব ভালো লাগলো। আমাদের সাথে এমন সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ। আরও এমন পোস্টের অপেক্ষায় আছি।

 last year 

বেশ ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

চমৎকার ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ভিডিওগ্রাফি সঙ্গে মিউজিক টা বেশ ভালো হয়েছে তবে এর সাথে একটি বাংলা গান হলে বেশি ভালো লাগতো। ভিডিওগ্রাফিটি এক কথায় অসাধারণ লাগলো। নদীর ধারের এমন দৃশ্য দেখলেই চোখের শান্তি মেলে। বিশনন্দী থেকে চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ভিডিওগ্রাফিটা দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি দেখছি চমৎকার ভিডিওগ্রাফি করেছেন।মেঘনা নদীর তীরে থেকে ভিডিওগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো। আর এসব নদীতে গেলে বাতাস শীতল হয় শরীরের মধ্যে লাগলো ভালো লাগে। আর এসব জায়গাতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফিটি দেখে।

 last year 

এসব জায়গায় সময় কাটাতে আমার বরাবরই খুব ভালো লাগে। ভিডিওগ্রাফিটা দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এই সৌন্দর্য আমি প্রায় সময় গাড়ি থেকে দেখে থাকি। তবে এই সৌন্দর্য আজকে যেভাবে আপনি আপনার ভিডিওগ্রাফির মধ্য দিয়ে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এখানে আপনি অত্যন্ত দক্ষতার সাথে সবকিছু শেয়ার করেছেন এবং সৌন্দর্যকে একেবারে ভালোভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন । অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

ভিডিওগ্রাফিটা দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

মেঘনাঘাট নামটা অনেক শুনেছি। কিন্তু যাওয়া হয়নি কখনও। আপনার ফটোগ্রাফি গুলো এবং ভিডিও টা দেখে বেশ দারুণ লাগল। জায়গাটা দেখছি খুবই সুন্দর। চমৎকার ছিল আপনার পোস্ট টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

হ্যাঁ ভাই জায়গাটি আসলেই খুব সুন্দর। ভিডিওগ্রাফিটা দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।