আর্ট পোস্ট || একটি মৌমাছির ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে বৃত্তের মধ্যে ম্যান্ডেলা ডিজাইনের আর্ট করতে আমার খুব ভালো লাগে। যাইহোক আমি একটি মৌমাছির ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। আসলে ম্যান্ডেলা ডিজাইন গুলো একেবারে নিখুঁতভাবে করতে হয়। নয়তো দেখতে তেমন সুন্দর লাগে না। তাই ম্যান্ডেলা ডিজাইন করতে বেশ ভালোই সময় লাগে। তাছাড়া মৌমাছির শরীরের অংশটা কালারফুল করেছি বলে,আর্টটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। মূলত মৌমাছি উড়ছে এবং নিচের দিকে কিছু ঘাস ও ফুল এঁকে নিয়েছি। মোটকথা আর্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



একটি মৌমাছির ম্যান্ডেলা আর্ট


IMG-20250319-WA0005.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • বিভিন্ন কালারের সাইন পেন
  • পেন্সিল
  • রাবার
  • কালো জেল পেন

IMG-20250319-WA0006.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


IMG-20250319-WA0001.jpg

প্রথমে পেন্সিল দিয়ে একটি মৌমাছির শরীরের কিছু অংশ এঁকে নিলাম।



দ্বিতীয় ধাপ


IMG-20250319-WA0000.jpg

এই পর্যায়ে মৌমাছির সম্পূর্ণ আকৃতি এঁকে নিলাম।



তৃতীয় ধাপ


IMG-20250319-WA0002.jpg

মৌমাছির পাখার মধ্যে ম্যান্ডেলা ডিজাইন করার জন্য বেশ কিছু দাগ টেনে নিলাম।



চতুর্থ ধাপ


IMG-20250319-WA0003.jpg

কালো এবং হলুদ রঙের সাইন পেন দিয়ে মৌমাছির শরীর কালার করে নিচ্ছি।



পঞ্চম ধাপ


IMG-20250319-WA0004.jpg

কালার করা হয়ে গেলে, মৌমাছির পাখার মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম এবং পাখার মধ্যে আরও কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিবো।



সর্বশেষ ধাপ


IMG-20250319-WA0005.jpg

পাখার মধ্যে ম্যান্ডেলা ডিজাইন করার পর,নিচের দিকে বেশ কিছু ঘাস সহ ফুল এঁকে নিলাম। তারপর কালার করে নিলাম। ব্যাস এভাবেই আর্টটি সম্পন্ন করে ফেললাম। এরপর আমি সিগনেচার করে নিলাম। আর্টটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১৯.৩.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন আপনি।মৌমাছির দুইটি দৃশ্য আপনি দুইভাবে আর্ট করেছেন কালারিং করে। এই ধরনের ম্যান্ডেলা‌ আর্ট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। কিভাবে করলেন প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

মৌমাছির ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর একটি চিত্র অংকন করেছেন। চিত্রটি আমার কাছে দারুন লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো ভাই। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার করা ফিউশন মেন্ডেলা আর্টের মধ্যে আজকেরটি অন্যতম লাগল। খুব সুন্দর হয়েছে আর কলকাগুলোও বেশ নিখুঁত ভাবে এঁকেছেন ভাললাগা জানালাম।

 last year 

চেষ্টা করেছি খুব সুন্দর একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে। ধন্যবাদ আপু।

 last year 

ভাইয়া আপনি মৌমাছির খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। হালকা কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। এই ধরনের আর্ট করতে সময়ের প্রয়োজন। সময় নিয়ে করতে পারলে দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু এই ধরনের আর্ট করতে বেশ ভালোই সময় লাগে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

মৌমাছির খুব সুন্দর একটা আর্ট করেছেন। পুরো শরীরটা কালার করেছেন আর ডানাগুলোতে ম্যান্ডেলা ডিজাইন করেছেন। একদমই ভিন্ন ধরনের ছিল আপনার আজকের আর্ট। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি ইউনিক একটি আর্ট শেয়ার করতে। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি যে ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন, তা সত্যিই দারুণ। মৌমাছি ভিন্ন দৃশ্য কৌশলপূর্ণভাবে আর্টের মাধ্যমে প্রকাশ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের ম্যান্ডেলা আর্ট দেখতে খুব ভালো লাগে, এবং প্রতিটি ধাপ কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তা জানার জন্য ধন্যবাদ।

 last year 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। আর্টটি দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।