ভিডিওগ্রাফি পোস্ট || নৌকা দিয়ে ঘুরাঘুরি করার সময় ধারণকৃত মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



20250226_104627.jpg



এই ভিডিওগ্রাফিটা আমি ১০/১৫ দিন আগে সকালবেলা ক্যাপচার করেছিলাম। আমি মূলত সেদিন ৫নং ঘাটে গিয়েছিলাম ব্যক্তিগত প্রয়োজনে। তো যাওয়ার সময় নবীগঞ্জ ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হয়েছিলাম। কিন্তু বাসায় ফেরার পথে নবীগঞ্জ ঘাটে না গিয়ে, বরং ৫নং ঘাট দিয়েই শীতলক্ষ্যা নদী পার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর আগে ৫নং ঘাট দিয়ে আমি কখনো নদী পার হইনি। তো সেদিন হঠাৎ করে ইচ্ছে করলো নৌকা দিয়ে নদীতে একটু ঘুরবো এবং তারপর নদী পার হবো। এমনিতে নৌকা দিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে। কিন্তু অনেকদিন ধরে নৌকা দিয়ে ঘুরাঘুরি করা হয় না। তাছাড়া ৫নং ঘাটে বিআইডব্লিউটিএ রয়েছে। সেখানে প্রায় সবসময়ই বিভিন্ন ধরনের জাহাজ রিপেয়ার করা হয়। যাইহোক আমি একটা নৌকা ঠিক করলাম একটু ঘুরাঘুরি করতে। যেহেতু নৌকা দিয়ে ঘুরবো, সেহেতু ইঞ্জিনচালিত নৌকা নিলাম না। কারণ ইঞ্জিনচালিত নৌকা থেকে প্রচুর সাউন্ড বের হয়। নৌকা দিয়ে যখন চারপাশের সৌন্দর্য দেখছিলাম, তখন সত্যিই খুব ভালো লাগছিলো। তাছাড়া তখন সেনাবাহিনীর একটি স্পিডবোট সেখান দিয়ে অতিক্রম করেছিল। তাই প্রচুর ঢেউ হয়েছিল তখন। মনে হচ্ছিলো কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ হা হা হা। যাইহোক বেশ কিছুক্ষণ নৌকা দিয়ে ঘুরে,তারপর ঘাটে নেমে পড়েছিলাম।


20250226_104636.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


20250226_104640.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৪.৩.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250314_120822404.jpg

 last year 
 last year 

আসলে নৌকায় করে ঘোরাঘুরি করার সময় আলাদা রকম আনন্দ কাজ করে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নৌকা দিয়ে ঘুরাঘুরি করার সময় ধারণকৃত মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর ছিল ভাইয়া।

 last year 

নৌকা দিয়ে ঘুরাঘুরি করার সময় আসলেই বেশ আনন্দ লাগে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

নৌকা নিয়ে খুবই সুন্দর জায়গায় ভ্রমণ করেছেন। আর ভ্রমণের মুহূর্তগুলো ভিডিও করেছেন। এই ভিডিও দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ইঞ্জিন বোটে চড়ে নদী পার হলে সত্যিই ভীষণ শব্দ দূষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ভাই। এই বিষয়টি আপনি একেবারে ঠিক কথা বলেছেন। তবে নৌকা থেকে নদীর দারুণ ভিডিওগ্রাফি গ্রহণ করেছেন। আর কোন স্পিডবোট গেলে যে পরিমাণ ঢেউ তৈরি হয় তা সত্যই বড় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমি যখন গঙ্গা পার হই মাঝে মাঝে এমন স্পিডবোট ভীষণ ঢেউয়ের সৃষ্টি করে।

 last year 

হ্যাঁ ভাই স্পিডবোট যাওয়ার পর তো সেই লেভেলের ঢেউ হয়েছিল। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভিডিও টা দেখেই জায়গাটা চেনা চেনা লাগছে। কারন জায়গাটাতে অনেকবার গিয়েছি। বর্ষার সময় পানি পরিষ্কার থাকে তখন ভালো লাগে। ভিডিও টা সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 last year 

বর্ষাকালে শীতলক্ষ্যা নদী বড় দেখা যায় এবং পানিও পরিষ্কার থাকে বলে,তখন নৌকা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

নদী এবং সমুদ্র এ ধরনের জায়গা গুলোতে ভ্রমন করতে আমার খুবই ভালো লাগে। আপনি আজকে খুব চমৎকার একটা ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন নৌকা ভ্রমন করার সময়। ইঞ্জিন চালিত নৌকার সাউন্ডটা আসলেই অনেক বিরক্ত লাগে। ভালো করেছেন সেটা না নিয়ে। এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ঘুরাঘুরি করার জন্য ইঞ্জিন চালিত নৌকা একেবারেই ভালো লাগে না। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

নৌকা দিয়ে ঘোরাঘুরি করার অনুভূতি সত্যিই একেবারেই আলাদা। আপনার শেয়ার করা ভিডিওটি দেখার পর যেন প্রকৃতির এক নতুন দিক অনুভব করলাম। চারপাশের শান্ত পরিবেশ, পানির মনোরম দৃশ্য এবং সবুজের সৌন্দর্য একসাথে মিলে এক অমোঘ মুগ্ধতা সৃষ্টি করেছে। সত্যি, এমন দৃশ্য চোখে দেখলে মনটা প্রশান্তি পায়। খুব সুন্দর ভিডিও, ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

এমন দৃশ্য সামনা-সামনি দেখতে আরও বেশি ভালো লাগে। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার মোবাইলে ধারণ করা এত সুন্দর ভিডিও দেখে ভালো লেগেছে। মাঝেমধ্যে নদীর বুকে ভেসে বাড়াতে ভালো লাগে। নিঝুম সবুজ প্রকৃতির মাঝে যদি নদী থাকে আর সেখানে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগা পাওয়া যায়।

 last year 

আমি মাঝেমধ্যে নৌকা দিয়ে ঘুরাঘুরি করার চেষ্টা করি। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।