আর্ট পোস্ট || হাসির ইমোজির ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আমি ভিন্ন ধরনের একটি আর্ট করার চেষ্টা করেছি। মূলত হাসির ইমোজির ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। ইমোজির অংশটুকু হলুদ কালারের সাইন পেন দিয়ে কালার করেছি বলে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। তাছাড়া বেশ কয়েকটি বৃত্ত এঁকে, বৃত্ত গুলোর মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



হাসির ইমোজির ম্যান্ডেলা আর্ট

20240923_213021.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • হলুদ এবং কালো কালারের সাইন পেন
  • কালো জেল পেন
  • পেন্সিল
  • কম্পাস
  • রাবার
  • কাটার

20240923_213300.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


20240923_202807.jpg

প্রথমে পেন্সিল এবং কম্পাস দিয়ে বিভিন্ন সাইজের বেশ কয়েকটি বৃত্ত এঁকে নিলাম।



দ্বিতীয় ধাপ


20240923_205915.jpg

তারপর একেবারে ছোট বৃত্তের মাঝখানে হাসির ইমোজি এঁকে নিলাম।



তৃতীয় ধাপ


20240923_204913.jpg

এরপর ইমোজি কালার করে, বৃত্তের মধ্যে ফুলের পাপড়ির কিছু ডিজাইন করে নিলাম।



চতুর্থ ধাপ


20240923_205550.jpg

তারপর আরও কিছু ডিজাইন করে, কালার করে নিলাম।



পঞ্চম ধাপ


20240923_210213.jpg

এই পর্যায়ে বেশ কিছু ফুলের কলির ডিজাইন সহ আরও কিছু ডিজাইন করে নিলাম।



ষষ্ঠ ধাপ


20240923_212009.jpg

এরপর আরও কিছু ডিজাইন করে,চারপাশে ফুলের পাপড়ির ডিজাইন এঁকে নিলাম। তারপর হলুদ কালারের সাইন পেন দিয়ে কালার করে নিচ্ছি।



সপ্তম ধাপ


20240923_212845.jpg

এই পর্যায়ে ফুলের পাপড়ির ডিজাইন গুলোর মধ্যে অনেকগুলো ছোট ছোট ইমোজি এঁকে নিলাম।



সর্বশেষ ধাপ


20240923_213021.jpg

ব্যাস এভাবেই আর্টটি সম্পন্ন করে ফেললাম। তারপর আমি সিগনেচার করে নিলাম। আর্টটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২৩.৯.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হাসির ইমোজির ম্যান্ডেলা আর্ট দারুন হয়েছে ভাইয়া। ম্যান্ডেলা আর্ট আমার খুবই ভালো লাগে। তবে অনেকদিন হলো এই ধরনের আর্ট গুলো করা হয় না। দারুন একটি আর্ট শেয়ার করেছেন ভাইয়া। অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট আমারও খুব ভালো লাগে। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হাসির ইমোজির ম্যান্ডেলা আর্ট বাহ্ দারুন হয়েছে ভাই। আপনি আপনার আর্ট গুলো একটি ব্যাতিক্রম দেখতে ভালো লাগে। ইউনিক ছিলো আজকের আর্টটি ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই ইউনিক একটি আর্ট শেয়ার করার জন্য। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। স্মাইল ইমোজি দেখতে খুব সুন্দর হয়েছে। এই আর্ট সম্পূর্ণ করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। হালকা কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হাসির ইমোজির ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনার ম্যান্ডেলা চিত্রগুলো আমার অনেক ভালো লাগে। অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক আর্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আর্ট পোস্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি চমৎকার হাসির ইমোজির ম্যান্ডেলা আর্ট উপহার দিলেন। আপনার আর্ট পোস্ট আমার কাছে ইউনিক লেগেছে। এতো সুন্দর পোস্ট উপহার দেওয়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে। যাইহোক আর্টটি দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হাসির ইমোজি টি চমৎকার সুন্দর হয়েছে। ইমোজির ম্যান্ডেলা আর্টটি ভীষণ আকর্ষণীয় লাগছে।ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক আর্টটি দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হাসির এই ইমোজি টা আমার খুবই পছন্দের আমি তো একবার এটার প্রিন্ট দিয়ে একটা টিশার্ট বানিয়েছিলাম। খুব ভালো লাগে আপনি খুব দারুন একটি চিত্রাঙ্কন শেয়ার করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আমি তো একবার এটার প্রিন্ট দিয়ে একটা টিশার্ট বানিয়েছিলাম।

বাহ্ দারুণ তো ব্যাপারটা। যাইহোক আর্টটি দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।