You are viewing a single comment's thread from:

RE: জীবনে কিছু প্রশ্নের কোনো উত্তর মিলেনা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলেই জীবনে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না আপু। ভালোবাসার সম্পর্ক মধুর এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক সময় দুজনের সম্মতি থাকা সত্ত্বেও, পরিস্থিতির কারণে দুজনের জগৎ আলাদা হয়ে যায়। তবে ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে এবং প্রকৃত ভালোবাসার মিলন না হলে সারাজীবন আফসোস থেকে যায়। জীবনটা ঠিকই কেটে যায় কোনো না কোনোভাবে, তবে হারানোর কষ্ট আজীবন রয়ে যায় মনের মধ্যে। অনেক সময় আমরা হিসাব কষতে থাকি,কেনো তখন আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিলাম না। আসলে পরিস্থিতি মানুষকে অনেক সময় কঠিন থেকে কঠিনতম অবস্থায় নিয়ে দাঁড় করায়। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile