আম কুড়ানোর শৈশব||

in আমার বাংলা ব্লগ9 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। শৈশবের দিনগুলো সব সময় আমাদের হৃদয়ে নতুন নতুন আনন্দের সৃষ্টি করে। কারণ শৈশব মানে আনন্দের প্রাচুর্য। আজকে শৈশব স্মৃতি থেকে কিছু কথা লিখব। আশা করছি সবার ভালো লাগবে।


আম কুড়ানোর শৈশব:

ahmedarnab-childhood-6720837.jpg

Source


শৈশবের দিনগুলো যেন আমাদের জীবনের সুন্দর এক অধ্যায়ের নাম। শৈশবের সময় গুলোর কথা বড্ড বেশি মনে পড়ে। বিশেষ করে যখন আম কুড়ানোর সময় আসে তখন শৈশবের দিনগুলোর কথা বেশি মনে পড়ে। বর্তমানে গাছে গাছে আমের ফলন হয়েছে। আম দেখলেই শৈশবের কথা মনে পড়ে যায়। সেই সময় আম কুড়াতে কিংবা আম সংগ্রহ করতে অনেক বেশি ভালো লাগতো। সবাই মিলে একসাথে কাঁচা আমের ভর্তা খেতে ভালো লাগতো।


লবণ, মরিচ আর সরিষা বাটা দিয়ে কাঁচা আমের মাখা খেতে এত ভালো লাগতো যে স্মৃতিগুলো এখনো অনেক মনে পড়ে। বাড়ির ছোট ছোট গাছগুলো থেকে দ্রুতই আম পারা যেত। সবাই মিলে তো আনন্দে মেতে উঠতাম। একটা দুইটা করে আম সংগ্রহ করে যখন অনেকগুলো হত তখন বসে পড়তাম ঝালিয়ে খাওয়ার জন্য। সেই আনন্দের কথা এখনো ভুলতে পারিনা।


একটু বাতাস শুরু হলেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত কে কয়টা আম সংগ্রহ করল। এটা নিয়ে চলতো প্রতিযোগিতা। সেই আম কুড়ানোর যে আনন্দ ছিল সেটা আসলে এখন আর নেই। এখন আর সেই সুন্দর সময় গুলো নেই। তবে স্মৃতিগুলো এখনো মনে দোলা দিয়ে যায়। এই সময় গুলো হারিয়ে গেছে ঠিকই কিন্তু স্মৃতিগুলো এখনও রয়ে গেছে।


সোনালী দিনের এক দারুন গল্প ছিল শৈশবের সেই আম কুড়ানোর দারুণ স্মৃতিগুলো। ঝড়-বৃষ্টিতে আম কুড়ানোর যে আনন্দ ছিল সেটা এখন আর খুঁজে পাওয়া যায় না। এখন সবাই যে যার মত ব্যস্ত। সুন্দর সেই সোনালী দিনগুলোর কথা হয়তো সবাই মনে রেখেছে। কিন্তু সময়ের সাথে সাথে সময়টা বদলে গেছে। তাই এখন আর সেই সুন্দর সময় বা অধ্যায় রচনা করা হয় না। এখন আর সেই আম কুড়ানোর আনন্দ খুঁজে পাওয়া যায় না।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।