আমার কাটানো সুন্দর মুহূর্ত পর্ব (৩)||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমার কাটানো সুন্দর মুহূর্ত গুলো সবার মাঝে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে নতুন একটি পর্ব শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।


আমার কাটানো সুন্দর মুহূর্ত পর্ব (৩):

IMG_20260504_165050.jpg
Device-OPPO-A15
Location


আমরা সব সময় সুন্দর মুহূর্ত কাটাতে চাই। আর সুন্দর মুহূর্তগুলো কাটাতে খুবই ভালো লাগে। হয়তো সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আমাদের জীবনে খুব কম আসে। কিন্তু যখন আমরা সুন্দর কোন মুহূর্ত কাটাই সেই মুহূর্তগুলো সব সময় স্মরণীয় হয়ে থাকে। আর সেই সুন্দর মুহূর্তগুলো যখন সবার মাঝে তুলে ধরতে পারি তখন নিজের কাছে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে একটি সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম। যদিও এটি একটি রেস্টুরেন্ট। তবে সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছে।


IMG_20260504_165006.jpg
Device-OPPO-A15
Location


আমার বাসার খুবই কাছে এই সুন্দর জায়গাটি অবস্থিত। এই জায়গাটি খুব একটা বড় না হলেও খুব সাজানো গোছানো একটি জায়গা। দেখলেই অনেক ভালো লাগে। মন খারাপ থাকলে এরকম জায়গা গুলোতে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে। একদিকে যেমন অনেক সুন্দর সময় কাটানো যায় অন্যদিকে মজার মজার সব খাবার গুলো খুব সহজেই খাওয়া যায়। জায়গাটির বিশেষত্ব হল একেবারে নিরিবিলি আর সুন্দর পরিবেশ।


IMG_20260504_164939.jpg
Device-OPPO-A15
Location


ছোট বড় সবাই এই জায়গাগুলোতে গেলে অনেক আনন্দ পায়। ছোটরা যেমন খেলাধুলা করার জায়গা পায় তেমনি বড়রা একটু নিরিবিলি সময় কাটানোর জায়গা করে নেয়। এরকম পরিবেশে সময় কাটাতে কিংবা খাওয়া-দাওয়া করতে অনেক বেশি ভালো লাগে। তাই সবাই পরিবার পরিজন নিয়ে এরকম জায়গা গুলোতে খাবার খেতে যায় এবং ঘুরতে যায়। খাবার পরিবেশনের আগেই সবাই অনেক সুন্দর সময় কাটায়।


IMG_20260504_164915.jpg
Device-OPPO-A15
Location


আমি সেখানে গিয়ে দারুন সময় কাটিয়েছিলাম। আর সবার সাথে কোথাও ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। সেই সাথে অনেকটা সময় কাটানোর পর গরম গরম কিছু খাবার খেয়েছিলাম। সবকিছু মিলিয়ে সময়টা অনেক ভালোভাবে কেটেছিল। তাই সেই সুন্দর মুহূর্তগুলো পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 27.29704085408987 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.