কাছের মানুষ||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে লেখালেখি করতে ভালো লাগে। তবে নিজের মনের মাঝে যে কথাগুলো সব সময় চলে আসে সেগুলো নিয়ে লিখতে আমার বেশি ভালো লাগে। তাই আজকে আমি আমার অনুভূতি থেকে কিছু কথা লিখব আর আপনাদের মাঝে শেয়ার করবো।


কাছের মানুষ:

fotorech-depression-4782696.jpg

Source


ক্ষুদ্র এই পৃথিবীতে আমাদের কাছের মানুষের সংখ্যা সত্যিই অনেক কম। যাদেরকে আমরা কাছের মানুষ মনে করি সময়ের সাথে সাথে তারাও দূরে চলে যায়। আর তাদের ভিন্ন রূপ দেখে আমরা সত্যি অনেক বেশি কষ্ট পাই। আমাদের কাছের মানুষগুলো আমাদের যেমন আকড়ে ধরে বাঁচার চেষ্টা করে তেমনি আমরাও তাদেরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। কিন্তু প্রয়োজনে হয়ত আমরা যে যার অবস্থানে বসবাস করি। আর আমাদের আশেপাশের মানুষগুলোকেই কাছের মানুষ মনে করি।


আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে যতই আপন করার চেষ্টা করি তারা একসময় বুঝিয়ে দেয় আসলে কেউ কারো আপন হয় না। আপন মানুষগুলো শুধু নিজের পরিবারের মানুষগুলোই হয়। অন্য পারিপার্শ্বিক মানুষগুলোর সাথে হয়তো আমাদের ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তারা কখনো কাছের মানুষ হয়ে উঠতে পারেনা। প্রয়োজনে তারা আমাদের প্রিয়জন হয়। হয়তোবা তাদের প্রয়োজনে আমরাও তাদের প্রিয়জন হয়ে উঠি।


তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ভিন্নতা রয়েছে। আমরা নতুনভাবে কিছু কাছের মানুষদেরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। হয়তো কিছু কিছু মানুষ সত্যিই আমাদের আপন হয়। তারা হয়তো নিঃস্বার্থভাবে আমাদের পরিবারের মানুষদের মতোই আপন হয়ে ওঠে। কিন্তু সেটা সত্যিই অনেক নগণ্য। কাছের মানুষদের থেকে দূরে থাকার কষ্টটা শহরের জীবনে ভালোভাবে উপলব্ধি করা যায়। একাকিত্বের এই শহরে সত্যিই অনেক স্বার্থ লুকিয়ে আছে।


একাকিত্বের শহরে আপন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। কিন্তু যাদেরকে আমরা আপন ভাবি তারাই হয়তো একসময় নিজের রূপ দেখিয়ে দেয়। আর মনে করিয়ে দেয় স্বার্থ ফুরিয়ে গেলে সবাই বদলে যায়। তবুও এর মাঝে কিছু কিছু মানুষ আছে যারা সত্যি আমাদের আপনজন হয়ে ওঠে। সুখ দুঃখের সাথী হয়ে ওঠে। হয়তো নিঃসঙ্গ জীবনে তারাও পরিবারের একজন মানুষ হয়ে ওঠে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।