ভয়ংকর এক দুঃস্বপ্ন||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। নিজের সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মাঝে মাঝে মধুর অনুভূতি তুলে ধরি আবার মাঝে মাঝে কিছু কষ্টের অনুভূতি তুলে ধরি। তেমনি আজকে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথা আপনাদের মাঝে তুলে ধরবো।
ভয়ংকর এক দুঃস্বপ্ন:

Source
স্বপ্ন হলো আমাদের জীবনের আরেক অধ্যায়। স্বপ্ন আমাদেরকে বহু দূর নিয়ে যায়। অনেক সময় অনেক অবাস্তব কিছু আমাদের জীবনে দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায় মধুর কিছু মুহূর্ত স্বপ্নে চলে আসে। তবে মাঝে মাঝে এমন কিছু দুঃস্বপ্ন আমাদের ঘুমের মাঝে চলে আসে যেই দুঃস্বপ্ন থেকে বের হতে গিয়ে সত্যিই অনেক বেশি ভয় লাগে। ঘুম থেকে ওঠার পরেও সেই দুঃস্বপ্নের রেস কাটতে অনেকটা সময় লাগে। তেমনি গতকাল রাতে একটি স্বপ্ন দেখেছি।
শরীরটা খুব একটা ভালো নেই। অস্থিরতার মধ্য দিয়ে সময়গুলো কেটে যাচ্ছে। ঘুমের আগে কিছুতেই ঘুম আসছিল না। শরীর খুবই খারাপ লাগছিল। এরপর হঠাৎ করে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানিনা। ঘুমের মাঝে হয়তো কিছুটা সময় কেটে গেছে। হঠাৎ করে একদম কেঁপে উঠেছি। তখন আমি মনে হচ্ছিল যেন কিছুটা স্বস্তি পেয়েছি। আসলে অল্পক্ষণের সেই ঘুমের মাঝে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি। আমি সেই দুঃস্বপ্ন দেখে নিজেকে স্থির রাখতে পারছিলাম না।
আমি স্বপ্ন দেখে কখনো এতটা ভয় পাইনি। গতকাল যতটা ভয় পেয়েছিলাম। আমি শুধু দেখছিলাম গভীর পানির নিচে তলিয়ে যাচ্ছি। আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এরকম এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সত্যি অনেক খারাপ লাগে। সারাদিন জুড়ে আমি এই স্মৃতিটা ভুলতে পারছিনা। বারবার সেই স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছিল আর ভয় লাগছিল। মনে হচ্ছে সামনে আরো কোন বড় ধরনের বিপদ আসতে চলেছে। আসলে আমাদের জীবনে কখন কি হবে আমরা কেউ জানি না।
তবে জীবনের এই ছোট্ট সময়ে বিপদ পাড়ি দিতে দিতে বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়িয়েছি। এখন সত্যি অনেক ভয় লাগে। ছোট ছোট বিপদগুলোকে মোকাবেলা করতেও অনেক ভয় লাগে। স্বপ্নে একটি বিপদ দেখেও আমার সারাটা দিন ভয়ে ভয়ে কেটেছে। মনে হচ্ছে না জানি কোন বিপদ সামনে আসছে চলেছে। জানিনা স্বপ্ন আর বাস্তবতাতে কতটুকু মিল আছে। তবে মাঝে মাঝে স্বপ্নগুলো আমাদেরকে আনন্দ দেয় আবার মাঝে মাঝে কিছু দুঃস্বপ্ন আমাদের জীবনের উপর প্রভাব ফেলে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
