অনুগল্প - সম্পর্কের দূরত্ব||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে ভালো লাগে। তাই মাঝে মাঝে গল্প লিখার চেষ্টা করি। আজকে একটি ছোট্ট গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।
সম্পর্কের দূরত্ব:

Source
শুভ্র আর নীলা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। শুভ্র নীলাকে ভীষণ ভালোবাসতো। নীলার মায়াবী চোখের ভাষা সে ভালোই বুঝতো। তাইতো নীল শুভ্রকে মনে প্রানে ভালোবেসে ছিল। আর নীলা নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে শুভ্র কে বিয়ে করেছিল। শুভ্র তখন সবেমাত্র কলেজে পড়ে। এক কথায় বলতে গেলে তাদের জীবনের শুরুটা ছিল খুবই কষ্টের। টিউশনি করে সামান্য রোজগার দিয়ে তাদের সংসারের শুরুটা হয়েছিল। ছোট্ট একটি টিনের ঘরে তাদের নতুন সংসারের স্বপ্ন শুরু হয়েছিল।
দিনগুলো তাদের ভালোই কাটছিল। হয়তো বিলাসিতা ছিল না তবে দুজনের ভালোবাসায় পরিপূর্ণ ছিল টিনের সেই ছোট্ট ঘর। অনেকে অনেক কিছু বলতো নীলর বাবা মা নীলাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু নীলা শুভ্রকে ছেড়ে যেতে চায়নি। শুভ্র মাঝে মাঝে ভীষণ মন খারাপ করে বসে থাকতো। সে ভাবতো তার জন্যই নীলা আজ এত কষ্ট করছে। নীলার কষ্ট দেখে তার ভীষণ খারাপ লাগতো। দুচোখে পানি চলে আসতো। কিন্তু নীলা যখন তার দু চোখের পানি মুছে দিয়ে পাশে বসতো। তখন সে নিমিষে এইসব ক্লান্তি ভুলে যেত। আর সব কষ্ট গুলো ভুলে যেত।
কিন্তু সময় গুলো সময়ের সাথে সাথে বদলে যেতে শুরু করল। শুভ্র আর নীলার বিবাহিত জীবনের ১০ বছর অতিবাহিত হয়ে গেল। শুভ্র এখন অনেকটা ভালো বেতনে চাকরি করে। জীবনে তার কোন কিছুর কমতি নেই। সুখ, বিলাসিতা কিংবা পারিপার্শ্বিক অবস্থা সবকিছুই যেন তার জীবনটাকে বদলে দিয়েছে। কিন্তু নীলা ও শুভ্রের মাঝের সম্পর্কটা খারাপ হতে শুরু করেছে। নীলা বিবাহিত জীবনের ১০ বছরেও মা হতে পারেনি। প্রথম দিকে শুভ্র মিলাকে ভীষণভাবে বোঝাত তারা দুজন দুজনকে আঁকড়ে ধরে বাঁচবে। কিন্তু সময়ের সাথে সাথে শুভ্র বদলে যেতে শুরু করল।
নীলা বুঝতে পারছিল তাদের মাঝে সম্পর্কটা সেই আগের মত নেই। সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। শুভ্র এখন আর নীলার কাজল চোখের মায়ায় পড়ে না। নীলর কাজল চোখের নিচে যে কালি জমেছে সেটাও কখনো খেয়াল করেনা। শুভ্র এখন ভীষণ ব্যস্ত। নীলা ভীষণ একাকিত্বে ভুগছে সারাক্ষণ। নিজের উপর দোষারোপ করত। দেখতে দেখতে কেটে যাচ্ছিল দিনগুলো। অন্যদিকে শুভ্র তার অফিস কলিগের সাথে বেশ ঘনিষ্ট হয়ে উঠছিল। নীলা এসবার মেনে নিতে পারেনি। অবশেষে বেরিয়ে পড়েছিল সেই সম্পর্ক থেকে। নিলা একা বাঁচার সিদ্ধান্ত নিয়েছিল। নীলা বুঝে গিয়েছিল সম্পর্কের মাঝে দূরত্ব নিয়ে কখনো একসাথে বাঁচা যায় না।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
