You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর - ১০

in আমার বাংলা ব্লগ4 years ago

আকাশের রংধনুর মাঝে খুজি তোমার হাসি
আকাশের নীলিমা বড়ই ভালোবাসি
আকাশের উদারতা করে ভালোবাসার সৃষ্টি
যখন আমার মন খারাপ হয় তখন ঝরে বৃষ্টি
বৃষ্টির উষ্ণ ছোঁয়ায় ভিজে আমার মন
আমার মনের আকাশ জুড়ে তোমার বিচরণ
তাইতো তোমায় ভালোবাসি আমি সারাক্ষণ।

Sort:  
 4 years ago 

হৃদয়ের বৃষ্টিতে নেমেছ আজ শীতলতা
কবিতার ছন্দেতে নেমেছে আজ বর্ষা।
ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।

 4 years ago 

ছন্দের সাথে ছন্দ মিলিয়ে দারুন লিখেছেন ভাইয়া।আমার কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।