You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৭

in আমার বাংলা ব্লগ4 years ago

বল্টু একদিন অনেক রাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে দূর থেকে দেখলে একটি সুন্দরী মেয়ে যাচ্ছে। এবার মেয়েটিকে দেখার জন্য বল্টু জোরে জোরে হাঁটতে লাগলো। মেয়েটিকে দেখে বল্টুর অনেক ভালো লেগে গেল। এবার বল্টু মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করল। কিন্তু মেয়েটি নিজের মত করে একা একাই চলে যাচ্ছিল। অবশেষে বল্টু মেয়েটিকে বলল আপনি একা একা হেঁটে যাচ্ছেন আপনার ভয় লাগে না? এবার মেয়েটি বলল মরার আগে ভয় লাগতো কিন্তু এখন আর ভয় লাগে না। এই কথা শুনে বল্টু তো একেবারে বেহুশ। 😅😅

Sort:  
 4 years ago 

ওরে বাপরে ভয় লাগিয়ে দিলেন। ভাবলাম প্রেমের কাহিনী ঘটবে এ দেখি জলজ্যান্ত ভুতের সাথে কথা বলছে, মজা পেলাম ভয়ও পেলাম।

 4 years ago 

এখন থেকে সবাই সাবধানে মেয়েদের পিছে লাগবে। 😅😅

 4 years ago 

তাহলে মেয়েদেরকে পিছনে থাকা দরকার কি, সামনে সামনে হেঁটে চলে যাব☺😀😀।

 4 years ago 

হিঃ হিঃ... দারুণ ছিল আপু। রাস্তাঘাটে সুন্দরী মেয়ে একা হেঁটে যেতে দেখলে বল্টুর মতো এই ভুল আর করা যাবে না।