You are viewing a single comment's thread from:
RE: পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ভাজি রেসিপি
আমুদি মাছের নাম আজকে প্রথম শুনলাম দাদা। আপনার কাছে কত রকমের মাছের নাম যে জানতে পারলাম দাদা। সত্যি বলতে আমি তো প্রথমে ভাবছিলাম এই মাছটি দেখতে কিরকম হতে পারে। এরপর যখন দেখলাম তখন মনে হল এরকম শুঁটকি মাছ খেয়েছিলাম। লেজের অংশ অনেকটা চিকন আর উপরের অংশ কিছুটা চ্যাপ্টা। আমাদের আঞ্চলিক ভাষায় যারা সব সময় হাসিখুশি থাকে তাদেরকে আমুদি বা আমদে বলা হয়। এই মাছ গুলো নিশ্চয়ই অনেক হাসি খুশি থাকে। তাইতো নামটা আমুদি🤪। যাইহোক দাদা শীতের সময় পেঁয়াজকলি দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে ভালো লাগে। আর মাছ ভাজা হলে তো একেবারে জমে যায়। আলু এবং পেঁয়াজকলি দিয়ে দারুন ভাবে এই মাছের রেসিপি তৈরি করেছেন। সাথে প্লেট গরম ভাত হলে এই দুপুরবেলায় মজা করে খাওয়া যেত দাদা। খুবই মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।