You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

তাকদীর মুভিটার তৃতীয় পর্ব আজকে পড়েছি বেশ ভালোভাবে। এই মুভিটার প্রথম দুই পর্ব ও আমার পড়া হয়েছিল। মুভি টার প্রথম পর্ব দুটি যখন পড়েছিলাম তখন যদিও সবকিছু স্পষ্ট হয় নি, তবে আজকের এই পর্বটির মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। ওই লাশটা তাহলে সাংবাদিক আফসানার। যদিও রানা লাশটা চঞ্চল চৌধুরীর গাড়ির পেছনে লুকিয়ে রেখেছিল, কিন্তু রানা তো দেখছি খুন করে নিই সাংবাদিক আফসানাকে। চেয়ারম্যান বলেছিল তাকে এই লাশটার লুকিয়ে রাখার জন্য। আর সে তো চেয়ারম্যানের কথা মতোই লাশটা লুকিয়ে রেখেছিল। অন্যদিকে আবার দেখলাম চঞ্চল চৌধুরী এই লাশটা লুকিয়ে ফেলেছে অর্থাৎ কবর দিয়ে দিয়েছে। আর অন্যদিকে চেয়ারম্যান এবং পুলিশ খুঁজছে। চঞ্চল চৌধুরী কিন্তু অনেক বড় বিপদে পড়তে চলেছে বলে আমার মনে হচ্ছে। এই বিষয়টা কিন্তু আসলেই অনেক বিপদের । এখানে সবকিছু একেবারে গোলমাল হয়ে যাচ্ছে। আমি তো ভাবছি এই মুভিটার পরবর্তী পর্বে কি হবে। এখন এই মুভিটার পরবর্তী পর্ব টা দেখার জন্যই অধীর আগ্রহে থাকলাম।