পাঁকা তালের নরম সুস্বাদু বড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
পাঁকা তালের নরম সুস্বাদু বড়া রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"

IMG_20240831_090702.jpg

"ছবিটি InShot অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

শুভ দুপুর ,
আজ ০২ সেপ্টেম্বর,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম পাঁকা তালের নরম সুস্বাদু বড়া রেসিপি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

বিকেলে ও সন্ধ্যার দিকে হালকা নাস্তা আমার খুব প্রিয়। গত শুক্রবার বিকেলে আমি বাসায় ছিলাম। তাই কি খাব ভাবছিলাম। মা কিছুদিন আগে মামার বাসা থেকে পাঁকা তাল নিয়ে এসেছিল। তাই তাল দিয়ে ঝটপট তৈরি করলাম সুস্বাদু বড়া রেসিপি। পাঁকা তালের যেকোনো পিঠা আমার অনেক প্রিয়। তালের পিঠা বছরে এক দুই বার খাওয়া হয়। বিকেলে এবং সন্ধ্যায় গরম গরম রেসিপি হলে জমিয়ে খাওয়া যায়। যাইহোক চলুন এক নজর দেখে নেই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কীভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করেছি।

প্রয়োজনীয় উপকরণ।

InShot_20240902_115230200.jpg

"ছবিটি InShot অ্যাপস দিয়ে তৈরি"

উপাদান সমূহপরিমাণ।
তাল৩০০ গ্রাম।
চাউলের গুড়া৩০০ গ্রাম
নারিকেলএকটি
চিনি২৫০ গ্রাম।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।


🍲প্রথম ধাপ🍲

InShot_20240902_115432724.jpg

বাসায় আগে থেকেই তাল সংগ্রহ করে রাখা ছিল। তারপর আমি একটি বাটিতে চিনি, চাউলের গুঁড়া এবং নারিকেল নিয়ে নিলাম।

🍲দ্বিতীয় ধাপ🍲

InShot_20240902_115511999.jpg

এবার আমি চাউলের গুঁড়ার সঙ্গে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং পরিমাণ মতো তাল দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।

🍲তৃতীয় ধাপ🍲

InShot_20240902_115629065.jpg

এবার আমি তাল সহ সবগুলো উপকরণ একসঙ্গে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটি বাটিতে কিছু সময়ের জন্য রেখে দিলাম।

🍲চতুর্থ ধাপ🍲

InShot_20240902_115724216.jpg

তারপর চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার গরম তেলের ভিতরে মিশ্রণটি হাতের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দিলাম।

🍲পঞ্চম ধাপ🍲

InShot_20240902_115832400.jpg

এবার সবগুলো বড়া গরম তেলের মাঝে তিন চার মিনিট ভালো করে ভেঁজে নিলাম।

🍲ষষ্ঠ ধাপ🍲

InShot_20240902_120017823.jpg

"ছবি গুলো InShot অ্যাপস দিয়ে তৈরি"


এবার আমি একটি বাটিতে টিস্যু পেপার দিয়ে দিলাম। তেল গুলো চুষে নেওয়ার জন্য। এরপর আমি সব গুলো বড়া এক এক করে বাটিতে উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি আমার রান্না শেষ করলাম। এবার পরিবেশন করার জন্য আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।

"পরিবেশন"

IMG_20240831_090643.jpg

IMG_20240831_090656 (1).jpg

IMG_20240831_090717.jpg

" স্বাদের বিবরণ "

পাকা তালের সুস্বাদু বড়া রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। পরিবারের সবাই মিলে মজা করে খেয়েছিলাম। মৌসুমী ফলের ভেতর তাল অন্যতম। তাই বছরে একবার তাল দিয়ে অনেক ধরনের সুস্বাদু পিঠা ও বড়া খাওয়া হয়ে থাকে। গরম গরম তালের বড়া খেতে অনেক মজা ও টেস্ট হয়েছিল। আমি মাঝেমধ্যে এই ধরনের রেসিপি গুলো তৈরি করে খেয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন এই ধরনের বড়া তৈরি করে খেতে, আশাকরি অনেক মজা লাগবে। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞

1704718062400.png

পোস্ট বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়পাঁকা তালের নরম সুস্বাদু বড়া রেসিপি।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🧍‍♂️আমার পরিচয়🧍‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্যএখানে ক্লিক করেন

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

puss-in-boots_3.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পাঁকা তালের নরম সুস্বাদু বড়া রেসিপি তৈরি করে। কিছুদিন আগে আমিও বাড়িতে এই রেসিপি তৈরি করে খেয়েছিলাম। আমার আম্মু তৈরি করেছিল আসলে খেতে বেশ সুস্বাদু ছিল। এত সুন্দর ভাবে রেসিপি তৈরির ধাপগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

পাকা তালের এই পিঠাগুলো খেতে সত্যিই বেশ ভালো লাগে। এগুলো আমার বেশ পছন্দের। আপনি খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। লোভনীয় লেগেছে রেসিপি টা দেখতে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো মজার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনিও বাসায় তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ওয়াও আপনি অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন ভাই।পাঁকা তাল দিয়ে বানানো বড়া খেতে আমার অনেক ভালো লাগে।তবে বড়া গুলো যদি গরম গরম হয় তাহলে খেতে আরো বেশি মজা লাগে।আপনার রেসিপিটা দেখে অনেক ভালো লাগলো এবং মনে হচ্ছে বড়াটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ধরনের রেসিপি যত গরম গরম খাওয়া যায় ততো বেশি মজা লাগে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

পাকা তালের রস দিয়ে বড়া তৈরি করলে কিংবা পিঠা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। এত সুন্দর করে এই মচমচে বড়া তৈরির রেসিপি উপস্থাপন করেছেন দেখে তো খেতে ইচ্ছে করছে ভাইয়া। খুবই লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই মজাদার রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

 2 years ago 

জি ভাই জিবে জল চলে আসার মত রেসিপি। খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনি ও বাসায় তৈরি করে খাবেন, অনেক মজা লাগবে।

 2 years ago 

বাহ দারুণ পিঠা তৈরি করলেন আপনি। এখন তো তালের সিজন প্রতিটি ঘরে ঘরে তালের পিঠা খাওয়া হবে। কেমন জানি আনন্দ আনন্দ মনে হচ্ছে। কারণ গ্রামের পরিবেশে অনেক বেশি খাওয়া হয় তালের পিঠা। আপনি আজকে বেশ মজার রেসিপি শেয়ার করলেন। আমার তো পিঠাগুলো নিয়ে খেতে ইচ্ছে করছে এখন।

 2 years ago 

তাল দিয়ে তৈরি এ ধরনের পিঠাগুলো সত্যিই খুব লোভনীয় হয়। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

তালের বড়া খেতে দারুণ মজাদার। আমার তো ভীষণ পছন্দের। তালের ঘ্রাণ ভীষণ ভালো লাগে আমার।চমৎকার রেসিপি ভাগ করেছেন আপু।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে তাল নরম সুস্বাদু বড়া আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার রেসিপি ভাগ করেছেন আপু

সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

তালের বড়া খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আজকে আপনি দেখতেছি পাঁকা তালের মজাদার বড়া রেসিপি করেছেন। তবে এই বড়া গুলো গরম গরম খেতে বেশ মজা লাগে। কিছুদিন আগে তালের বড়া আমি বাড়িতে তৈরি করেছি খাওয়ার জন্য। মামার বাড়ি থেকে আপনার মা তাল নিয়ে আসার কারণে এই কারণে আমরা বড়া রেসিপি দেখতে পেলাম। রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মামার বাড়ি থেকে আনা হয়েছিল, এখন প্রায় সবার বাড়িতে তালের পিঠার উৎসব চলছে। আপনার গুছানো মতামত পেয়ে খুশি হলাম আপু,ধন্যবাদ আপনাকে।