You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৫২১ | ভুলের ক্ষমা হয়, মিথ্যের ক্ষমা নেই কেন?

মিথ্যে বিষয়টা দু ধরণের হয় একটা ক্ষতিকারক আরেকটা কাউকে বাঁচাতে। যে মিথ্যেতে কারও কোন ক্ষতি হয় না তার জন্য কোন সমস্যা নেই। কিন্তু কিছু মিথ্যে মানুষকে অনেক আঘাত করে। যা সত্যিই সমস্যাজনক। আর যারা মোটামুটি এই ধরনের মিথ্যে বলে থাকে তারা সচরাচর সত্যি কথা বলতেই পারে না। মিথ্যে কথাটাই তাদের কাছে সত্য এবং অভ্যেস। তাই তাদের যতবারই সুযোগ দেয়া হোক না কেন তার বারে বারে মিথ্যা কথাই বলবে।