You are viewing a single comment's thread from:

RE: ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি (১ম পর্ব)

in আমার বাংলা ব্লগ3 years ago

কোন এক মহান ব্যক্তি বলে গেছে, পৃথিবীতে সব জায়গায় জ্ঞান বিতরণ হচ্ছে শুধুমাত্র কিভাবে সংগ্রহ করবা সেটা তোমার উপর।

কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত ভাই। কারণ জ্ঞান অর্জন করাটা সে ব্যক্তির উপর নির্ভর করে যে অর্জন করতে চায়। যাই হোক উপরের কথাগুলোতেই আসি। বিজ্ঞানীদের এত গবেষণা, এত কিছু যার ফলাফল হয়তো বা আমাদের আজকের এই উন্নত বিশ্ব। কারণ বিজ্ঞানীরা যদি তাদের কাজ না করত, কঠিন বিষয় নিয়ে গবেষণা না করত তাহলে হয়তো বা মহাকাশ সম্পর্কে আমাদের জানা হতো না। হয়তোবা আমরা শুধু বিশ্বাস করতাম একটি আকাশ দেখা যাচ্ছে, এর আশেপাশে কিছুই নেই। আমরা শুধুমাত্র বসবাস করি আমাদের আশেপাশে আর অন্য কিছুই নেই। কিন্তু তা নয়, বিজ্ঞানীরা সেই বিষয়বস্তু আলোচনা করে সবকিছুকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি বলতে এমন শিক্ষনীয় বিষয়গুলো পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে অজানা কোন বিষয়ে জানতে পেরে। তাছাড়া আপনার পূর্বেরও কিছু পোস্ট আমি পড়েছিলাম। সেখানে আপনি খুব সুন্দর করেই আলোচনা করেছেন। যেগুলো বর্তমানে পাঠ্যপুস্তকে আলোচনা করা হয় না। যাই হোক পরবর্তীতে এই ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার কিভাবে কাজ করে এই বিষয়টা জানতে পারবো।

Sort:  
 3 years ago 

বিজ্ঞানের বিষয় গুলো অনেক মজাদার, যদি একটু বুঝতে পারা যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আগামীকাল এর ২য় পর্ব নিয়ে হাজির হব।

 3 years ago 

আসলেই ভাই বুঝতে পারলে অনেক মজার। ধন্যবাদ মতামতের ফিডব্যাক দেওয়ার জন্য।