RE: এনএফটি (NFT) নিয়ে আপনার কিছু মতামত জানতে চাইছি
NFT এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নিতে যাচ্ছেন দাদা।আমরা সাধারণত যে NFT গুলো করি সেগুলোর আসলে কোন মূল্যই পাই না। শুধু পোস্ট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার opensea তে মিন্ট করেও লাভ হয়না।ফ্রি মিন্ট হওয়ার কারণে সেখানে কোন ভ্যালু আসে না। আবার অন্যান্য কিছু সাইট রয়েছে সেগুলোতে trx এর মাধ্যমে মিন্ট করতে হয়।তাও সেল হয় না হয় সেটারও কোন গ্যারান্টি নেই। সে ক্ষেত্রে আমি বলবো দাদা এখানে চারটি আইডিয়ার মধ্যে সবগুলোই ভালো লেগেছে। তবে দুই এবং চার নাম্বার আইডিয়াটি আমার বেশি ভালো লেগেছে। যেহেতু বর্তমানে সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এর উপরে মানুষের বিশ্বাস খুব বেশি নয়। তবে ডিসেন্ট্রালাইজ প্লাটফর্মে সবাই বিশ্বাসী। সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ কেন্দ্রিক যদি ট্রেড করা যায় তাহলে অনেক বেশি ভালো হবে। এতে করে NFT গুলো তাদের মূল্য পাবে আশা করছি। আর ৪ নাম্বার আইডিয়াটি আরো বেশি ভালো লাগলো দাদা। বিশেষ করে NFT স্টেকিং করে যদি কোন ক্রিপ্টো টোকেন আর্ন করা যায় এটি আসলে সবার জন্য একটা ইমরটাল ইনকাম হিসেবে কাজ করবে। একটি NFT যদি সেল করে দেয়া হয়, তাহলে সেটার মালিকানা হারিয়ে যায়, অন্য মালিকের অধীনে চলে যায়।সে ক্ষেত্রে যদি স্টেকিং করে সেটার বিনিময়ে ক্রিপ্টো টোকেন লাইফটাইম আর্ন করা যায় সেটা অনেক বেশি ভালো হবে। তবে দাদা এক্ষেত্রে আমি যতটুকু বুঝেছি সেটাই আলোচনা করেছি। হয়তো আমার বুঝাতে ভুল হতে পারে বা অজানা কিছু থাকতে পারে।দাদা সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।অনেক অনেক ধন্যবাদ দাদা।