ভালো মানুষের মরণ নাই।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালো মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17291855308485701608560408538874.jpg



সোর্স


এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষকে দেখতে পাই যারা মানুষের সাথে বিভিন্নভাবে মেলামেশা করে এবং মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকে। একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে গেলে সর্বপ্রথম নিজেদেরকে ভালো মানুষ হতে হবে এবং অন্যের উপকার করার মত মন মানসিকতা রাখতে হবে। কেননা আপনি একটা জিনিস দেখতে পাবেন যে এই পৃথিবীতে ভালো মানুষ অপেক্ষা খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। আর এত বেশি খারাপ মানুষের মধ্যে নিজেকে অন্যের কাছে ভালো হিসেবে পরিচিত করার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আসলে মানুষ এখন মানুষকে তেমন একটা বেশি বিশ্বাস করে না। কেননা কে ভালো এবং কে মন্দ এরা সহজে তা বুঝতে পারে না।


আসলে মানুষ এখন মানুষকে ভরসা করতে অনেকটা ভয় পায়। কেননা বেশিরভাগ মানুষ যেহেতু খারাপ তাই কেউ যদি তাদের কোন ক্ষতি করে বসে এজন্য তারা দ্বিতীয়বার এই ধরনের বিশ্বাস করতে মানুষকে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয়। আসলে আমরা যদি একবার অন্যের কাছে ভালো হতে পারি এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু তারা আমাদেরকে সবসময় মন থেকে ভালবাসবে এবং আমাদের সাথে তারা তাদের মনের কথাগুলো সবসময় শেয়ার করার চেষ্টা করবে। কেননা আমরা যদি আমাদের মনের কথাগুলো অন্যায়ের সাথে শেয়ার করতে না পারি তাহলে আমাদের মনের কষ্ট আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। কিন্তু বেশিরভাগ মানুষ এখন সব সময় নিজের মনের কষ্টগুলো নিজের ভিতর রাখার চেষ্টা করে।


এই পৃথিবীতে একটা জিনিসের মাধ্যমে আমরা কিন্তু সারা জীবন বেঁচে থাকতে পারি। সেটি হল ভাল কাজ। আর আমরা একটা জিনিস সবাই জানি যে ভালো মানুষের কখনো মৃত্যু নাই। আসলে আমাদের শরীরের মৃত্যু হলেও আমাদের ভালো কাজগুলো এই পৃথিবীতে সারা জীবন থেকে যায়। আর মানুষ আমাদের এই ভালো কাজগুলোর কথা মনে করে তারা সবসময় ভাল কাজ করার চেষ্টা করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে যারা আমাদের ভাল কাজকর্ম দেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তারা জীবনে অবশ্যই জয়ী লাভ করতে পারে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যে আমরা এই জীবনে যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাদের সব সময় ভালো কাজকর্ম করে যেতে হবে।


কেননা এই একমাত্র ভালো কাজেই আমাদের এই পৃথিবীতে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারে। এছাড়াও এমন এমন মানুষ রয়েছে যাদেরকে এই পৃথিবীতে কেউ কখনো মনে রাখে না তাদের মৃত্যুর পর। আসলে এই সব মানুষের সংখ্যা অনেক বেশি থাকে। কিন্তু আমরা যদি অন্যান্য মানুষের থেকে নিজেদেরকে আলাদা করতে পারি তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সব সময় ভালোবাসার পেতে পারবো এবং জীবনে মানুষের মত মানুষ হতে পারব। এছাড়াও আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং তাদের বোঝাতে হবে যে ভালো কাজের আনন্দ কতটা বেশি। আর এর মধ্যে আমরা সব সময় একটা জিনিস মাথায় রেখে এগিয়ে যেতে পারবো যে আমরা এই পৃথিবীতে যত খারাপ কিছুই আসুক না কেন সব সময় নিজেদের ভালো কাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

আপনার সাথে একমত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একদিন। অনেকেই মৃত্যুর সাথে সাথে তার সবকিছু শেষ হয়ে যায়। মৃত্যু হয়ে গেলেও মানুষের মধ্যে বেঁচে থাকে কর্মের মধ্যে বেঁচে থাকে। আর এইসব মানুষগুলো মারা গেলেও তারা মানুষের মধ্যে বেঁচে থাকে। যাকে বলা হয় এদের মরণ নেই।

 2 years ago 

মানুষ দিন দিন মানুষের উপর আস্থা হারিয়ে ফেলছে। কেউ কাউকে ভরসা বা বিশ্বাস করতে পারে না। কারণ তার দ্বারা যে কোন মুহূর্তে ক্ষতি হতে পারে এমনটাই ভয় মনের মধ্যে থাকে। যাহোক খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

পৃথিবীতে ভালো মানুষের থেকে খারাপ মানুষই বেশি। মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। তবে ভালো মানুষের মৃত্যু নেই। মানুষের পরিচয় তার কর্ম। মানুষ মৃত্যুর পরও তার কর্মের দ্বারাই বেঁচে থাকে। খুব সুন্দর একটি বাস্তবমুখী পোস্ট তুলে ধরেছেন। পোস্টটি পড়ে ভালো লাগলো।

 2 years ago 

আসলে ভাইয়া একজন প্রকৃত ভালো মানুষ যদি পৃথিবী ছেড়ে চলে যাই তবে তাকে সবাই মনে রাখে। তাকে মনে না রাখলেও তার কাজকর্মকে মনে রাখে। তবে যদি খারাপ মানুষ হয় তাহলে তাকে সবাই ভুলে যায়।

 2 years ago 

স্কুলে থাকতে একটা ভাবসম্প্রসারণ পড়েছিলাম কীর্তি মানের মৃত্যু নাই। আজ আপনার পোস্ট টা পড়ে সেটা আবার মনে পড়ে গেল। কথাটা তো ঠিক। মানুষের ভালো কাজ তাকে মৃত্যুর পরেও চিরদিন বাঁচিয়ে রাখে। সুতরাং অমর হওয়ার উপায় মানুষের ভালোর জন্য কাজ করা মানুষের কল‍্যানের জন্য কাজ করা।