মানুষের প্রধান শত্রু মানুষ।

in আমার বাংলা ব্লগ18 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের প্রধান শত্রু মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17781220312568103458384329578305.png



সোর্স


বর্তমান সময়ে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে একজন মানুষ যখন একটু ভালোভাবে জীবনে বেঁচে থাকতে পারে এবং আস্তে আস্তে করে তারা সামনের দিকে এগিয়ে গিয়ে জীবনে উন্নতি লাভ করতে পারে সেই মানুষের শত্রু কিন্তু দিন দিন বৃদ্ধি। আসলে এই মানুষগুলো কিন্তু কখনো অন্য মানুষের কোন ধরনের ক্ষতি করে না কিন্তু কিছু কিছু মানুষের চোখে তারা হিংসার পাত্র হয়ে যায়। অর্থাৎ সেই মানুষগুলো জীবনে উন্নতি লাভ করতে পারছে না কিন্তু তারা জীবনে উন্নতি লাভ করে সুখে শান্তিতে বসবাস করছে এই জিনিসটা তারা আর কখনো দেখতে পারে না।


আসলে বর্তমান সময়ে মানুষের প্রধান শত্রু হলো মানুষ। কেননা একজন মানুষ কখনো চায় না যে অন্য একজন মানুষ ভালোভাবে জীবনে বড় হোক এবং জীবনটাকে সুন্দর করে সাজাতে চেষ্টা করুক। আসলে মানুষ মানুষের বন্ধু না হয়ে যদি মানুষ মানুষের শত্রু হয়ে যায় তাহলে এই পৃথিবীতে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কিন্তু দিন দিন কমে যাবে এবং এই মানুষগুলোকে কেউ কখনো আর বিশ্বাস করবে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করবো প্রত্যেকটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসার জন্য এবং আস্তে আস্তে করে প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারি এবং মানুষের জীবন থেকে তাদের দুঃখের সময়টা দূর করে পুনরায় সুখ ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু সেই মানুষগুলো জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবে এবং মানুষরা আস্তে আস্তে করে জীবনে সামনের দিকে এগিয়ে জীবনটাকে যেমন তারা সুখের করবে ঠিক তেমনি তারাও সেই মানুষগুলোর পাশে থাকবে যে মানুষগুলো তাদের দুঃখের সময় তাদের সাহায্য করেছে। আসলে মানুষের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা অবশ্যই প্রত্যেকটা মানুষের থাকা উচিত।


একটা জিনিস মনে রাখতে হবে যে এখন যদি আমরাও অন্য মানুষের সাথে শত্রুতা করি এবং অন্য মানুষকে দূরে সরিয়ে দিই তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালো হতে পারবো না এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে কখনো আর সুন্দর করতে পারব না। তাইতো আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে আমরা মানুষের পাশে থাকতে পারি এবং মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে তাদের জীবন থেকে এই কষ্ট দূর করে আবার পুনরায় শান্তি ফিরিয়ে আনতে পারি। আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মানুষের সাথে শত্রুতা না করে মানুষকে ভালবাসতে পারি তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার পুনরায় ভালোবাসা চলে আসবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।