প্রাচীন সংস্কৃতি ধরে রাখতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ প্রাচীন সংস্কৃতি ধরে রাখতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে যে প্রাচীন সংস্কৃতি রয়েছে সেই প্রাচীন সংস্কৃতি যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা কখনো আমাদের শেকড় কে ধরে রাখতে পারব না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা প্রাচীন সংস্কৃতিকে মানতে পারে না তারা কখনো বর্তমানে আধুনিক কোন সংস্কৃতি গ্রহণ করার যোগ্য নয়। কেননা বর্তমান সময়ে আপনি যে আধুনিক সংস্কৃতি দেখতে পাচ্ছেন তার সবটাই কিন্তু এই প্রাচীন সংস্কৃতি থেকে চলে এসেছে এবং আমরা যদি এই প্রাচীন সংস্কৃতি সঠিকভাবে ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো আর জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু সবসময় এই প্রাচীন সংস্কৃতিকে সম্মান করে এবং এই প্রাচীন সংস্কৃতি মেনে চলার জন্য চেষ্টা করে। কেননা প্রাচীনকালের এই সংস্কৃতির মধ্যে আমরা বর্তমান সময়ের বিভিন্ন ধরনের জিনিস খুঁজে পাই যেগুলো অবশ্যই এই প্রাচীর সংস্কৃতি থেকে উঠে এসেছে এবং এই প্রাচীন সংস্কৃতিকে বিজ্ঞান বিশ্লেষণ করে তার মধ্যে বিভিন্ন ধরনের আবিষ্কারের জিনিস খুঁজে পেয়েছেন। যারা নিজেকে সামান্য জ্ঞানী বলে এই প্রাচীরের সংস্কৃতিকে পুরনো বলে মনে করে তারা কখনো প্রকৃত জ্ঞানী হতে পারেন না।
এজন্য আমাদের সব সময় একটা জিনিস মনে রাখতে হবে যে জীবনে শিক্ষা অর্জন করতে গেলে অবশ্যই প্রাচীন সংস্কৃতি মনে রাখার চেষ্টা করতে হবে এবং এই প্রাচীন সংস্কৃতিকে প্রতিফলিত করে বর্তমান সময়ের এই সংস্কৃতি গড়ে উঠেছে। এজন্য আমরা যদি এই প্রাচীন সংস্কৃতি ভুলে যাই তাহলে কিন্তু আমরা কখনো সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের মন মানসিকতা এবং চিন্তাভাবনা সবসময় বিভিন্ন ধরনের খারাপ জিনিসের প্রতি চলে যাবে। এজন্য আমরা সব সময় প্রাচীন সংস্কৃতি সঠিকভাবে ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব।
একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রাচীন সংস্কৃতি আছে বলেই কিন্তু আমরা বর্তমানে ধাপে ধাপে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারছে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পেরেছি। এজন্য আমরা সব সময় চিন্তা করব যাতে করে আমরা সঠিক চিন্তাভাবনা নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই পৌঁছে যেতে পারি। এর ফলে কিন্তু জীবনে আমরা উন্নতি লাভ করতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)