ভালোবাসা দিয়ে মন জয় করা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালোবাসা দিয়ে মন জয় করা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে মানুষের মন কিন্তু কখনো টাকা দিয়ে জয় করা যায় না। আসলে টাকা দিয়ে যদি মানুষের মন জয় করা যেত তাহলে কিন্তু এই পৃথিবীতে যারা ধনী মানুষ তাদের পিছনে সবাই লেগে থাকত এবং তাদেরকে সবাই ভালোবাসার চেষ্টা করত। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে ভালোবেসে তাদের আপন করে নিতে পারি তাহলে সেই মানুষগুলোকে নিয়ে আমরা পরবর্তীতে সুখে শান্তিতে বসবাস করতে পারব এবং একটা সুন্দর সময় আমরা সবাই মিলে উপভোগ করতে পারব। আসলে যারা ভালোবাসা দিয়ে মন জয় করে তারাই হলো প্রকৃত ভালো মানুষ।
কিছু কিছু মানুষের সব সময় স্বভাব থাকে যে তারা মানুষের মনটাকে কি করে নষ্ট করবে এবং বিভিন্নভাবে মানুষের মনের মধ্যে প্রবেশ করে সে মানুষটাকে কষ্ট দিয়ে থাকে। এইভাবে যদি মানুষের মনের মধ্যে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া যায় তাহলে কিন্তু সেই আনন্দের কোন মূল্য নেই এবং একদিন এই আনন্দের জন্য আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হবে। এজন্য আমি একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষকে অবশ্যই ভালোবাসা দিয়ে মন জয় করার চেষ্টা করতে হবে এবং সেই মানুষগুলোকে একটা সুন্দর সময় উপহার দিতে হবে যাতে করে সে মানুষগুলো আমাদের নিয়ে শান্তিতে থাকে।
আসলে মানুষ এখন মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন এবং মানুষ কি করে অন্য মানুষের ক্ষতি করবে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যায়। আসলে মানুষ যদি অন্য মানুষগুলোকে বিভিন্নভাবে খারাপ চোখে দেখে তাহলে সেই মানুষগুলো জীবনে কখনো বড় হতে পারবে না এবং জীবনটাকে কখনো সুন্দর ভাবে সাজাতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি ভালোবাসা দিয়ে প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে মন দিয়ে ভালবাসবে এবং আমরা সেই মানুষের ভালোবাসা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবো।
এজন্য কখনো অহংকার নয় বরং মানুষকে ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আপন করে নেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে হবে। আসলে আমরা যদি প্রত্যেকটা মানুষকে ভালবেসে আপন করে নিতে পারি তাহলে কিন্তু সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং সবাই মিলে অনেক আনন্দের সাথে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই ভালবাসতে হবে এবং ভালোবাসা দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করতে হবে। এতে করে কিন্তু আমরা সবাই প্রকৃত ভালোবাসা পেতে পারবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)