You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিংঃনারী দিবস ও বাস্তবতা।

in আমার বাংলা ব্লগlast year

আসলে সত্যিই কিছু কিছু পুরুষ মানুষ ভুলে যায় যে তারা নারী ছাড়া অক্ষম। নারী অস্তিত্ব না থাকলে তাদের অস্তিত্ব এ পৃথিবীতে তৈরি হতো না। তবে সব পুরুষ মানুষ খারাপ হয় না, কারণ ভালো খারাপ মিলেই পৃথিবী চলছে। নারী-পুরুষ উভয় ভালো আছে আবার খারাপও আছে। আমরা চারপাশে এমন অনেক খবর শুনতে পাই যেখানে পুরুষেরাও নির্যাতিত হচ্ছে। আর সব পুরুষ মানুষ যদি খারাপ হতো তাহলে পৃথিবীতে একটি মেয়েও শান্তিতে জীবন যাপন করতে পারত না। আসলে সবার আগে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন করার দরকার এবং প্রত্যেকটি মেয়েকে সম্মান করা উচিত। আর তার সাথে তার নিজের জীবনযাপনের জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। আমার মনে হয় প্রত্যেকটি মেয়েকে যথাযথ সম্মান করলে এবং তাদের প্রতি ভালো চিন্তা ধারা রাখলে আর ভালো আচরণ করলেই মেয়েদের জীবন অনেকটাই সুন্দর করা সম্ভব।

Sort:  
 last year 

ঠিক দাদা মেয়েদেরকে মানুষ হিসাবে দেখতে হবে তাতেই নারীর কল্যান।