পান্ডা'র ম্যান্ডেলা আর্ট 🐼

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_24-12-21_22-14-12-964.jpg

পান্ডার ম্যান্ডেলা আর্ট


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি আর্ট পোস্ট শেয়ার করবো ৷ আসলে আর্ট করতে আমার বেশ ভালোই লাগে ৷ তাই মাঝে মধ্যেই টুকটাক আর্ট করার চেষ্টা করি ৷ যদিও তেমন ভালো কিছু করতে পারি নাহ , তবে সিম্পল আর্ট গুলো সিম্পল ভাবে করতে আমার বেশ ভালোই লাগে ৷ তাছাড়া এই সুন্দর প্ল্যাটফর্মে প্রতিদিন নিজের আলাদা আলাদা অনুভূতি শেয়ার করতে পারলে বেশ ভালো লাগে ৷ তাই মাঝে মধ্যে আর্ট করার ক্ষুদ্র চেষ্টা করি ৷ আজকে আমি বৃত্তের মাঝে পান্ডার ম্যান্ডেলা আর্ট করেছি ৷ খুবই সহজ এবং সুন্দর ভাবে আর্টটি সম্পূর্ণ করার চেষ্টা করেছি ৷ আশা করি আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার , আজকের এই সিম্পল আর্টের ধাপ গুলো দেখে নেওয়া যাক ৷


পান্ডা'র ম্যান্ডেলা আর্ট


প্রয়োজনীয় উপকরণঃ

  • আর্ট খাতা ,
  • পেন্সিল ,
  • রুল কম্পাস এবং
  • সাইন পেন ৷


আর্টের ধাপঃ


IMG20241221211918_00.jpg

IMG20241221212359_00.jpg


শুরুতে আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি ৷ এরপর বৃত্তের মাঝে একটি দাগ টেনে নিয়েছি ৷


IMG20241221212604_00.jpg

IMG20241221212817_00.jpg


এরপর বৃত্তের এক পাশে রুল কম্পাস এবং সাইন পেন দিয়ে আরো কিছু দাগ টেনে নিয়েছি ৷


IMG20241221213620_00.jpg

IMG20241221214237_00.jpg


এরপর সেই খালি ঘর গুলোর মাঝে ম্যান্ডেলা ডিজাইন এঁকে নেওয়ার চেষ্টা করেছি ৷


IMG20241221214830_00.jpg

IMG20241221215316_00.jpg


বৃত্তের এক পাশ ম্যান্ডেলা ডিজাইন করার পর অন্য পাশ পান্ডার ছবি এঁকে নেওয়ার চেষ্টা করেছি ৷


IMG20241221215816_00.jpg

IMG20241221215840_00.jpg


শুরুতে রুল দিয়ে পান্ডার ছবি এঁকে নিয়ে সাইন পেন দিয়ে আর্টটি সম্পূর্ণ করি ৷


IMG20241221215849_00.jpg

IMG20241221215854_00.jpg


আর্ট শেষে কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছি ৷


IMG20241221215937_00.jpg


পান্ডার ম্যান্ডেলা আর্ট


Picsart_24-12-21_22-10-23-042.jpg

Picsart_24-12-21_22-14-12-964.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার এই সিম্পল আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ সিম্পল আর্ট পোস্ট
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 21 Dec 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 2 years ago 
 2 years ago 

আপনি একদম ঠিক বলছেন সিম্পল আর্ট আমার খুব ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর করে পান্ডার আর্ট করলেন। এত সুন্দরভাবে করলেন দেখতে খুবই ভালো লাগলো। যেহেতু সিম্পল ভাবে করার চেষ্টা করলেন। ধাপ গুলো বিস্তারিত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

আপনি খুব সুন্দর পান্ডার ম্যান্ডেলা আর্ট করেছেন। এত সুন্দর ভাবে পান্ডার ম্যান্ডেলা আর্ট করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। সার্কেল কে কেন্দ্র করে এত সুন্দর আকৃতি দেওয়া যেন মনের মাধুর্য মিশিয়ে তৈরি।

 last year 

চেষ্টা করেছি আর্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার ৷ আপনার কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ

 2 years ago 

Screenshot_2024-12-21-23-33-32-90_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg



Picsart_24-12-21_23-29-03-620.jpg

 2 years ago 

পান্ডা'র ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই আর্টটি করে আমাদের মাঝে শেয়ার করলেন।

 last year 

আমার ক্ষুদ্র চেষ্টা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

পান্ডার ম্যান্ডেলার আর্ট খুবই সুন্দর ছিল। এই ধরনের আর্ট গুলো নিখুঁতভাবে করতে হয়। যেটা আপনি করিয়ে দেখিয়েছেন। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি ।যেটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 years ago 

খুবই সুন্দর মেন্ডেল আচিত্র অঙ্কন করেছেন। দেখতে পেয়ে ভালো লাগলো। আসলে মেন্ডেলা চিত্রগুলো আমার অনেক বেশি ভালো লাগে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

বাহ ভাইয়া দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখছি। পান্ডা আমার তো ভীষণ ভালো লাগে। পান্ডার মধ্যে এই সিম্পল ম্যান্ডেলা দেখতে ভারী মিষ্টি লাগছে।সিম্পল ডিজাইন গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ডিজাইনটি সাদা কালো বর্ণের হয় এই সৌন্দর্য বেশি প্রকাশ পেয়েছে। সুন্দর ম্যান্ডেলা অঙ্কন করার প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

চেষ্টা করেছি সিম্পল ভাবে আর্টটি ফুটিয়ে তোলার ৷ আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপু

 2 years ago 

ভাইয়া আপনি পান্ডার খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেন। এই ধরনের আর্ট করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকম ভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন। আপনার এই নিখুঁত হাতের কাজের প্রশংসা তো করা লাগছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া , সত্যিই ভীষণ ভালো লাগে আপনাদের এমন উৎসাহিতমূলক মন্তব্য ৷