You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১০ এবং ১৫ স্টিম পুরস্কার (Weekly Hangout -10 & Prize)

in আমার বাংলা ব্লগ5 years ago

আমি যখন প্রথম ভয়েজ কল এ জয়েন হই তখন কেমন জানি একটু মনটা খচখচ করছিলো কারণ একে তো নতুন তার উপর তেমন কাওকেই চিনিনা।আসলে পরিচিত ছিলো বললে বলবো এক/দুইজন ছিলো তবে তাদের সাথে একদম ই বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক নয় বললেই চলে। কিন্তু ঢুকেই প্রথমে শুভো ভাইয়া সবার নাম ধরে ধরে ওয়েলকাম করলেন যা খুবই ভালো লেগেছে।এরপর তো হাফিজ ভাই,আরিফ ভাই,সুমন ভাই সবাই ই কথা বললেন।আসলে মডারেটরদের ভাই নামে সম্বোধন করছি কারণ প্রথম জয়েন হয়েই এটা, ওটা অনেক প্রশ্নই করেছি কিন্তু তারা এতো সুন্দর ভাবে উত্তর দিলেন যেনো মনেই হয়নি নতুন চেনা কেও।আর আমার কাছে ফ্রেন্ডলি ব্যবহারটাই মুখ্য কারণ আমি বিশ্বাস করি একটা মানুষের সাথে তখন ই সুন্দরভাবে যেকোনো বিষয় নিয়ে আলাপ করা যায় যখন তিনি অহংকার ছাড়া কথা বলেন।আমি ডিস্কোর্ড এ ঢুকে প্রথম এটাই ফিল করেছি যে, " নাহ!মানুষগুলো যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আচরণ করে।" এরপর তো হ্যাংগ আউটে প্রশ্ন উত্তরের পালা আসলো।আমি প্রশ্ন করতে চাইছিলাম প্রথম থেকেই কিন্তু ওইযে মনের খচখচানি দূর ই হচ্ছিলোনা।তবুও শেষে কোনো একজন ভাইয়া বলে উঠলো, আর কারো কি কোনো প্রশ্ন নেই তাহলে?তখন ই আমি আমার প্রশ্নের উত্তর দিলাম আর সব চেয়ে বেশি অবাক হয়েছি যখন দাদা ও সাথে উত্তর দিলেন এবং লিখালিখি নিয়ে উৎসাহ ও সাজেশন ও দিলেন।আসলে আমি একদম আশা ই করিনি যে একজন নতুন ইউজারের সাথে দাদার মতো মানুষ কথা বলবে। তাও আবার অহংকারের ছিটেফোঁটা ছাড়াই!সব মিলিয়ে সত্যিই খুব ভালো লাগলো।আর সবশেষে বলবো সব মেম্বাররা এতো সাদরে গ্রহণ করে যেনো মনেই হয়না আমি নতুন!সত্যিই সব মিলিয়ে খুব বেশি ভালো লাগলো হ্যাংগ আউটে।

Sort:  
 5 years ago 

আমার বাংলা ব্লগ সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি কমিউনিটি। আমরা সবাইকে সাথে নিয়ে সুসম্পর্কের সাথে এগিয়ে যেতে চাই। কারন পারস্পরিক সুসম্পর্ক ছাড়া লক্ষ্যে পৌছানো সম্ভব না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 5 years ago (edited)

আপনাকেও ধন্যবাদ ভাইয়া এতো ব্যস্ততার মাঝেও সব কিছু এতো সুন্দর ভাবে তুলে ধরলেন তাই।