You are viewing a single comment's thread from:

RE: শীতের কুয়াশামোড়া সন্ধ্যায় গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যাবলী

in আমার বাংলা ব্লগ5 years ago

দাদা আপনার লেখাগুলো আমি মুগ্ধ হয়ে পড়ি।
না না! একদমই বাড়িয়ে চাড়িয়ে বা খুশি করতে বলছিনা কথাটা। সত্যিটাই বলছি।লেখালেখি দুই ধরণের হয়।এক হলো মন থেকে লেখা , আরেক হলো দায়িত্বের খাতিরে লেখা।আপনি যে এই লেখাগুলো সম্পূর্ণ মন থেকে লিখেন তা খুব ভালো ভাবেই বুঝা যায় দাদা। এইযে আপনি কিন্তু কোনো লেখাই টেনে টেনে অনেক বড় করেন না কখনোই।ঠিক যতটুকু দরকার, ততটুকুই লিখেন।এই ব্যাপারটাই আমার কাছে ভালো লাগে যে আপনি মন থেকেই লিখছেন,বাড়িয়ে নয়। আর লেখার ধরণ দেখলে এটা অন্তত ঠাহর করা যায় যে লেখক কতটা গভীর চিন্তা করে লিখছে।আপনার প্রত্যেকটা লাইনে ভাষার নতুনত্ব থাকে যা লেখাটাকে সামনে আরো পড়ার ইচ্ছাটাকে বাড়িয়ে দেয়। ছবিগুলোও খুব সুন্দর হয়েছে আর একটা কথা বুঝতে পেরেছি তা হলো আপনি পরিবেশ নিয়ে আসলেই ভাবেন নাহলে পলিথিনের কথাটা উল্লেখ্য করতেন না।অনেক ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের এমন নতুন নতুন সব কিছু উপহার দেওয়ার জন্য। নতুন লেখার চেয়ে বড় উপহার আর কি হয়!!