খারাপ কর্মের ফল পেতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ কর্ম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


desk-8419551_1280.webp



লিংক


এই পৃথিবীতে একটা জিনিস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে আপনি যদি প্রথম অবস্থায় যে ধরনের কর্ম করবেন ঠিক সেই ধরনের কর্মের ফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রথম জীবনে অনেক বেশি গঠন পরিশ্রম করেন এবং ভালো কাজের মাধ্যমে নিজেকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারেন তাহলে আপনার পরবর্তী জীবনটা অনেক বেশি সুন্দর এবং সুখের হবে। এই পৃথিবীতে মানুষ কিন্তু সবসময় চেষ্টা করে একটু ভালোভাবে থাকার জন্য এবং তাদের পরবর্তী জীবন যাতে আরেকটু ভালো যায় এজন্য তারা সবসময় আগে থেকে অনেক বেশি কঠোর পরিশ্রম করে। আর এই কঠোর পরিশ্রমের ফলে কিন্তু তাদের বাকি জীবনটা অনেক বেশি ভালো যেতে পারে।


কিন্তু আমরা যদি প্রথম জীবনের খারাপ কাজকর্ম করি এবং মানুষের অপকার করার জন্য চেষ্টা করি তাহলে মানুষ আমাদেরকে কখনো ভালো বাসবে না এবং এই খারাপ কর্মের জন্য পরবর্তীতে আমাদের বিভিন্ন ধরনের খারাপ সময় পার করতে হবে। অর্থাৎ আপনি আপনার প্রথম জীবনটা যত বেশি আরাম-আয়েশে কাটাবেন ঠিক পরবর্তী জীবনটা তত বেশি কষ্টের মধ্যে আপনাকে কাটাতে হবে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি খারাপ কর্ম করে বেঁচে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কখনোই সেটি সঠিকভাবে বাঁচতে পারবেন না। হঠাৎ আপনার এই কর্মের ফল অবশ্যই একদিন না একদিন আপনাকে ভোগ করতে হবে এবং এটি থেকে বাঁচানোর জন্য কখনো কেউ আপনাকে সাহায্য করবে না।


আসলে এই পৃথিবীতে মানুষ হিসেবে আমরা যদি অন্য মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে সাহায্য করতে পারি তাহলে কিন্তু মানুষ হিসেবে আমরা পরবর্তী জীবনটা অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারব। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যদি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পারি এবং সাহায্যের মাধ্যমে তাদেরকে ভালো জীবন আমরা দিতে পারি তাহলে কিন্তু আমরাও একটা ভালো সুন্দর জীবন উপভোগ করতে পারবো। অর্থাৎ আপনি যখন ভাল কাজ করবেন তখন এই ভালো কাজের ফল অবশ্যই আপনি পাবেন অর্থাৎ আপনার পরবর্তী সময়টা অনেক বেশি সুখের যাবে। কিন্তু আপনি মানুষের ক্ষতি করলে একদিন আপনারও জীবনে একটা বড় ক্ষতি হবে।


এজন্য আমরা সব সময় খারাপ কর্ম থেকে বের হয়ে এসে ভালো কর্ম করার চেষ্টা করব এবং ভালো কর্মের মাধ্যমে মানুষের উপকার করার চেষ্টা করব। এভাবে যদি আমরা সবাই মিলে ভালো কর্ম করে দিতে পারি তাহলে এই কর্মের ফল যেমন ভালো হবে ঠিক তেমনি আমরা আমাদের জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। এজন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে খারাপ কর্মের ফল সবসময় খারাপ হয় এবং ভালো কর্মের ফল সবসময় ভালো হয়। আসলে ভালো কর্মের জন্য সবাইকে কিন্তু অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে। প্রথম জীবনটা যদি আমরা কঠিন পরিশ্রম করে যেতে পারি তাহলে পরবর্তী জীবনটা আমাদের জন্য অনেক বেশি সুখের হবে। এজন্য কঠিন পরিশ্রম এবং ভালো কর্ম আমাদের বাকি জীবনটা সুন্দর করতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।