দৈত্য গৌরামি

20251211_122034.jpg

Original image no longer available

জলের নিচের পৃথিবী যেন এক আলাদা জগত অর্থাৎ রহস্যময় এবং অপরূপ সুন্দর। সেই জগতেরই এক অনন্য বাসিন্দা হলো এই দৈত্য গৌরামি মাছ। নামের মতোই এই মাছ আকারে বড়, তবে স্বভাবের দিক থেকে অত্যন্ত শান্ত। তবে এই মাছ দেখতে অনেক সুন্দর। জলের নীচে অর্থাৎ অ্যাকোরিয়ামের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। দৈত্য গৌরামি সাধারণত মিঠা জলের মাছ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নদী, হ্রদ ও পুকুরে দেখতে পাওয়া যায়। এদের শরীর সাধারণত মোটা, গোলাকার এবং শক্ত আঁশে ঢাকা থাকে। এদের রঙ সাধারণত হালকা ধূসর, সাদা বা গোলাপি আভাযুক্ত হয়।

Original image no longer available

Original image no longer available

গোলাপি কালার জলের নীচে বেশি আকর্ষণীয় লাগে। এছাড়া বড় বড় চোখ, মোটা ঠোঁট আর ধীর গতির চলাফেরা এই মাছটিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। দৈত্য গৌরামি মাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্বভাব। এত বড় আকারের হলেও এরা খুবই শান্ত প্রকৃতির। অন্যান্য অনেক বড় মাছের মতো আক্রমণাত্মক হয় না, বরং ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে চারপাশ পর্যবেক্ষণ করে। এরা সর্বভুক অর্থাৎ উদ্ভিদ ও ছোট প্রাণী উভয়ই খায়। শৈবাল, জলজ উদ্ভিদ, পোকামাকড়, ছোট মাছ ইত্যাদি সবই এদের খাদ্যের মধ্যে থাকে। দৈত্য গৌরামি মাছ শুধু আকারে বড় নয়, সৌন্দর্য ও শান্ত স্বভাবের জন্যও অনন্য।