নদীর ছোট মাছ রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৭ শে অক্টোবর, রবিবার, ২০২৪ খ্রিঃ



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার সকল ধরনের ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আজকে আপনাদের সাথে রেসিপি পোস্ট শেয়ার করবো। আমি আজকেই অবশ্য "আমার বাংলা ব্লগে" প্রথম রেসিপি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি মেসে থেকে লেখাপড়া করি তাই নিজের খাবার নিজেই রান্না করে খাই। যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। নিজের খাবার নিজেই তৈরি করে খাওয়ার মাঝে আলাদা শান্তি রয়েছে। আজ আমি আপনাদের সাথে নদীর ছোট মাছ রান্নার রেসিপি শেয়ার করবো। যেকোনো ধরনের ছোট মাছ রান্না আমার খুব পছন্দ। আমি যে খুব ভালো রান্না করতে পারি এমনটা না। তবে আমি নিজের মতো করে চেষ্টা করেছি। রেসিপিটি তৈরি করার পদ্ধতি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।



কভার ফটো

Gallery_1730038282055.jpg



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
ছোট মাছপরিমাণ মতো
পেঁয়াজতিনটি
কাঁচা মরিচপাঁচটি
ঝালের গুড়াদুই টেবিল চামচ
হলুদএক টেবিল চামচ
লবণদুই টেবিল চামচ
জিরা বাটাপরিমাণ মতো
জিরা গুঁড়াহাফ টেবিল চামচ
তেলপরিমাণ মতো
১০আলুপরিমাণ মতো
১১কচুপরিমাণ মতো


উপকরণ প্রস্তুত প্রণালী :


IMG-20241027-WA0275.jpg

প্রথমে জিরা বেটে নিতে হবে। তারপর আলু ও কচু পরিমাণ মতো কেটে নিতে হবে এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ, মরিচ ধুয়ে কেটে নিয়েছি।



রান্নার পদ্ধতি


ধাপ-১

1000001416.jpg

প্রথমে প্রস্তুত করে রাখা সমস্ত রকম মসলা এবং তেল দিয়ে আলু এবং কচু ভালোভাবে মাখিয়ে নিয়েছি।



ধাপ-২

1000001419.jpg

তারপর মেখে রাখা সবজিগুলোর মধ্যে ছোট মাছগুলো দিয়ে আলতোভাবে মাখিয়ে নিয়েছি।



ধাপ-৩

1000001422.jpg

চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি গুলো ভেজে একটু লাল করে নিয়েছি।



ধাপ-৪

1000001425.jpg

পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তারমধ্যে মেখে রাখা মাছ এবং সবজিগুলো দিয়ে দিয়েছি।


ধাপ-৫

1000001428.jpg

তারপর সবজি এবং মাছগুলোকে একটু ভেজে নিবো যতক্ষণ না প্যানে সবজি লাগতে থাকবে।


ধাপ-৬

1000001431.jpg

তারপর পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি।



ধাপ-৭

1000001434.jpg

ঢাকনা সরিয়ে সামান্য পরিমাণের জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

ধাপ-৮

1000001437.jpg

তারপর মাছ রান্না টি খাওয়ার উপযুক্ত হলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।

পরিবেশন

1000001440.jpg



পোস্টের বিবরন


পোস্ট ধরনরেসিপি
ক্যামেরাম্যান@purnima14
ডিভাইসগুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

নদীর ছোট মাছগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এই মাছগুলো দেখলেই ইচ্ছে করে খেয়ে নিতে। আপনি অনেক মজাদার ভাবে নদীর ছোট মাছের রেসিপি টা তৈরি করেছেন। রেসিপিটা দেখেই বুঝতে পারছি অনেক বেশি সুস্বাদু হয়েছে। এই সময় এটা পেলে বেশ মজা করে খেয়ে নিতাম।

 2 years ago (edited)

হ্যাঁ আপু নদীর মাছগুলো অনেক সুস্বাদু হয়। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। সুন্দরও উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন আপু।

 2 years ago 

নদীর ছোট মাছ রান্না করে খেতে বেশ ভালো লাগে। ঠিক তেমনি আপনি আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন। আপনার চমৎকার এই পোস্ট শেয়ার করতে দেখে ভালো। আপনার রান্না ধরনটা অসাধারণ ছিল। খুব সুন্দর ভাবে রান্নার কার্যক্রম দেখিয়েছেন আপনি। এত সুন্দর ভাবে একটি পোস্ট উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।

 2 years ago (edited)

আমার পোস্টটি ভালো লেগেছে জেনে ভালো। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

হালকা সবজি দিয়ে নদীর ছোট মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এই মাছগুলো খুবই সুস্বাদু হয়। এছাড়া ছোট মাছ খুবই পুষ্টিকর খাবার। অনেক ভালো লাগলো আপু আপনার রেসিপি দেখে। দারুণ হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ছোট মাছ পুষ্টিকর খাবার। নদীর মাছগুলো আসলেই অনেক সুস্বাদু হয়। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোট ছোট মাছের স্বাদ খুব ভালো হয়। আর আলু দিয়ে আপনি অনেকটা ভাপা স্টাইলে চচ্চড়ি মতো বানিয়েছেন। খেতে তো ভালোই লাগবে। গরম গরম ভাতে এমন মাছ হলে আর কি লাগে?

 2 years ago 

ঠিক বলেছেন দিদি গরম গরম ভাতের সাথে এমন মাছ হলে আর কিছুই লাগেনা। হ্যাঁ এই মাছগুলো নাকি এভাবে রান্না করলে ভালো লাগে। আমি অবশ্য আগে কখনো এভাবে রান্না করিনি এবারই প্রথম তবে বেশ ভালো হয়েছিলো।অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

নদীর ছোট মাছের মত মজা অন্য কোন মাছের মধ্যে নেই। নদীর ছোট মাছের মজাই অন্যরকম।আজকে আপনার তৈরি নদীর ছোট মাছের মজাদারের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার এই রেসিপি আমাদের মাঝে এত সুন্দর হবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last year 

ঠিক বলেছেন নদীর ছোট মাছের মজাই অন্যরকম। হ্যাঁ ভাইয়া খেতে আসলেই সুস্বাদু হয়েছিলো।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নদীর ছোট মাছ রান্নার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এই রেসিপি পরিবেশন আমার ভালো লেগেছে। আসলে নদীর ছোট মাছ আমার খুবই পছন্দ। আর এই রেসিপিগুলো খেতে মজাদার হয়ে থাকে।

 last year 

আপনি নদীর মাছ পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমি নিজেও নদীর মাছ অনেক পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ছোট মাছের রান্নার এই রেসিপিটা খুব সুন্দর করে বানালেন তো। ভীষণ ভালো লাগলো সার্বিকভাবে। এমন ছোট মাছ খেতে আমি খুবই ভালোবাসি। আর নদীর থেকে এমন টাটকা মাছের রান্না হলে তো আর কথাই নেই। অসাধারণ একটি মাছের রেসিপি সুন্দর সব ছবি সমেত আমাদের সাথে শেয়ার করবেন। খুব মন দিয়ে রেসিপিটা পড়লাম।

 last year 

আমার তৈরি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনি ছোট মাছ ভালবাসেন। আমি নিজেও ছোট মাছ অনেক ভালোবাসি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মজাদার ছোট মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় এই রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 last year 

হ্যাঁ ভাইয়া আসলেই ছোট মাছের রেসিপিটি খেতে ভালো হয়েছিলো।আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নদীর ছোট মাছ খেতে বেশ ভালোই লাগে।আর নদীর মাছ গুলো একদম ফ্রেশ থাকে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নদীর ছোট মাছ রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।আর আপনি ধারাবাহিকভাবে রেসিপি তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া নদীর মাছগুলো একদম ফ্রেশ থাকে। খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমার তৈরি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু নদীর ছোট মাছগুলো খাবার মজাই আলাদা। আজকে আপনি নদীর ছোট মাছের মজার রেসিপি করেছেন। তবে এই ছোট মাছের সাথে চিকন চিকন করে আলু দিলে খেতে বেশ মজা লাগে। সত্যি বলতো আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। মজার রেসিপিটি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া নদীর ছোট মাছগুলো খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ ভাইয়া রেসিপিটি খেতে বেশ ভালোই হয়েছিলো।আপনার মন্তব্য পরে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।