কাগজের নকশা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগের বিষয় কাগজ দিয়ে তৈরি নকশা।অনেকদিন পর আজকে নকশা পোস্ট নিয়ে হাজির হলাম।দুপুরের দিকে কি পোস্ট করব ভাবতে ভাবতে অবশেষে নকশার কথা মনে হলো।আর আজকের নকশা টি আমি নিজে নিজেই তৈরি করেছি কোনো ধরনের ইউটিউব ভিডিও গুলোর সাহায্য নিই নি।আর ভাবলাম আজকে নকশাটি শুধুমাত্র কেটে ডিজাইন করব কোনো ধরনের আর্ট করব না। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমার ফুলের নকশা তৈরির ধাপগুলো ।


কাগজের নকশা


IMG20240922160140.jpg


উপকরণসমূহ-

  • কাগজ
  • কেচি

আমি খুব সহজেই ডাই টি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।

ধাপ-১

প্রথমে চতুর্ভুজ আকৃতির করে কাগজটি কেটে নিয়েছি।তারপর মাঝ বরাবর কোনাকুনি তিনটি ভাজ দিয়ে নিয়েছি একইভাবে।

IMG20240922154340.jpg

IMG20240922154404.jpg

IMG20240922154424.jpg

IMG20240922154508.jpg

ধাপ-২

এবার সর্বশেষ ভাজটি দিয়ে বাড়তি অংশ কেটে নিয়েছি।এবং ডিজাইন বরাবর কেচি দিয়ে কেটে নিয়েছি।

IMG20240922154549.jpg

IMG20240922154635.jpg

ধাপ-৩

এবার ডিজাইন কেটে নিয়েছি নিজের ইচ্ছেমত।

IMG20240922155606.jpg

IMG20240922155810.jpg

ধাপ-৪

এবার একটি করে ভাজ খুললে আমার কাঙ্খিত নকশাটি পেয়েছি।

IMG20240922155834.jpg

IMG20240922160140.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশননিজ বাসভবন
ধন্যবাদ সবাইকে।আমার তৈরি করা নকশাটি কেমন লেগেছে আপনাদের বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো ডাই নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-22th September,2024


Amar_Bangla_Blog_logo.jpg

PUSS_meme.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago 

সাদা কাগজ কেটে দারুন একটি নকশা তৈরি করেছেন আপু। আপনার শেয়ার করা নকশাটি ভীষণ ভালো লেগেছে। নকশা তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার নকশাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম,ধন্যবাদ।

 2 years ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর নকশা ডিজাইন করেছেন। আসলে এই ডিজাইনটি দেখে মনে হচ্ছে খুব সহজেই আপনি তৈরি করেছেন। ধাপ গুলো দেখে শিখে নিয়েছি পরবর্তীতে তৈরি করব।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ডাই পোস্ট খুবই ভালো লাগলো। আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম। আসলে এই ডিজাইনগুলো তৈরি করতে অনেক ভালো লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কোন ধরনের ইউটিউব ভিডিওর সাহায্য ছাড়াই আপনি এই কাগজের নকশা টা তৈরি করেছেন জেনে খুব ভালো লাগলো। নকশাটা বেশ সুন্দর হয়েছে আপু। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর ডিজাইন করেছেন। দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নকশা তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

ছেলেবেলায় আমরা এই ধরনের খেলা গুলি খেলতাম। কাগজকে ভাঁজ করে বিভিন্ন আকৃতির কাটলে তারপর খোলার পর বিভিন্ন ফুল তৈরি হতো। আজ আপনার পোস্টে সেটি দেখে ভীষণ ভালো লাগলো। ফুলটি অসাধারণ হয়েছে এবং ছবিটা খুব সুন্দর লাগছে। শুধু একদম উপকরণে কাচি কেচি হয়ে গেছে যেটা একটু দেখবেন।

 2 years ago 

জি ভাইয়া ঠিক করে নিব,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাগজের নকশা গুলো খুবই ভালো লাগে। তবে আপনার নকশাটি অনেক ইউনিক হয়েছে। কাগজের নকশাগুলো তৈরি করার জন্য ভাজ করা হলো মুখ্য বিষয়। নকশা তৈরির ধাপগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ সুন্দর খুবই সুন্দর। আপু আপনি দেখছি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। আসলে কাগজ কেটে এত সুন্দর করে নকশা তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। তাছাড়া এই নকশাগুলো এমনিতেই খুব সুন্দর লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম।

 2 years ago 

বাহ্ আপনি রঙিন কাগজ দিয়ে দারুণ একটি নকশা ডিজাইন তৈরি করছেন।এইরকম নকশা ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও মাঝে মাঝে এইরকম নকশা ডিজাইন তৈরি করি।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ ভালো লাগার মত ছিল আপনার কাগজের নকশা। অনেক সুন্দর ভাবে কাগজ কাটিং করেছেন। কাগজের নকশা আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দরভাবে নকশা তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ প্রশংসামূলক মন্তব্যের জন্য।