ভুল পথ দেখানো উচিত নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভুল পথ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে প্রায় প্রত্যেকটা মানুষ সবসময় চেষ্টা করে সঠিক পথে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং তারা তাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে তোলার জন্য। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি ভুল পথে না হেঁটে বরং সহজ পথে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভুল পথ দেখায় তারা নিজেও কখনো সঠিক পথের সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তারাও তাদের জীবনে সব সময় উন্নতির থেকে পিছিয়ে থাকে।
একটা জিনিস আমাদের সব সময় ভেবে দেখা উচিত যে যারা অন্য মানুষকে পথ দেখায় তারা হলো পথ নিদর্শক। অর্থাৎ তারা সবসময় মানুষকে ভাল পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং সেই ব্যক্তি গুলো কখনো মানুষকে খারাপ পথ দেখানোর চেষ্টা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের উচিত সবসময় সঠিক পথে এগিয়ে চলার জন্য এবং আমাদের আশেপাশে যারা ভুল পথে হেটে যায় তাদেরকে পুনরায় সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য। এভাবে কিন্তু আমরা সবাই মিলে যদি সঠিক পথে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব।
একটা জিনিস আমাদের ভেবে দেখা উচিত যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় অন্য মানুষকে ভুল পথ দেখিয়ে তাদেরকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করে। আসলে একটা মানুষকে যখন আমরা বিপদে ফেলব তখন কিন্তু সেই মানুষটি সেই বিপদ থেকে উদ্ধার পেতেও পারে আবার নাও পেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। অর্থাৎ মানুষকে বিপদে ফেলার আগে অবশ্যই আমাদের চিন্তাভাবনা করতে হবে যে আমরা যে মানুষটির ক্ষতি করছি এর ফলে কিন্তু তার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে এবং একই সাথে এই পাপের কাজের জন্য কিন্তু পরবর্তীতে আমাদের জীবনে বিভিন্ন সমস্যা হতে পারে।
আসলে আমরা সবসময় চেষ্টা করব যাতে করে সমাজের কোন ব্যক্তি যদি কোন খারাপ পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে ভালো পথের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য এবং সবসময় ভালো কিছু বোঝানোর জন্য। এভাবে যদি আমরা তাদেরকে সব সময় সঠিক জিনিস বোঝাতে পারি তাহলে অবশ্যই তারা জীবনে বড় হতে পারবে এবং তারা তাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারবে। তাইতো আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা ভুল পথে দিকে না হেটে বরং সঠিক পথে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারি। এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
