সংসারের বোঝা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সংসারের বোঝা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


world-2324014_1280.webp



লিংক

পৃথিবীতে আমাদের জন্মের পর থেকে কিছুটা সময় হয়তোবা আমরা স্বাধীনভাবে সময় কাটাতে পারলেও যখন আমরা একটু বুঝতে শুরু করি তখন কিন্তু আমাদের উপরে বিভিন্ন ধরনের কাজের প্রেসার আসতে থাকে। অর্থাৎ এ পৃথিবী সম্পর্কে আমাদের বিবরণের দায়িত্ব কর্তব্য রয়েছে এবং এই দায়িত্ব-কর্তব্য গুলো পালন করার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের এই দায়িত্ব-কর্তব্য গুলো যদি সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমরা জীবনে কখনো বড় হতে পারব না। আসলে যারা সংসারের বোঝা বইতে পারে না তারা কিন্তু জীবনে কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না এবং পুরো জীবনটা অনেক দুঃখের মধ্যে কেটে যায়।


এই পৃথিবীতে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি যে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেছি তারা কিন্তু এই সংসারের বোঝা বইতে বইতে নিজেদের জীবনের শখ আহ্লাদ গুলো কখনো পূরণ করতে পারি না। কেননা আমরা যেহেতু আমাদের পরিবারের জন্য সবসময় চেষ্টা করি যাতে করে আমাদের পরিবারের মানুষগুলো একটু ভালো থাকতে পারে। আর তাদের ভালো রাখতে গিয়ে আমাদের নিজেদের জীবনের যত চাহিদা রয়েছে সবগুলো আমরা ভুলে যাই। আসলে এটাই হল সাধারণত মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটি সন্তানের জীবনের একটা কাহিনী। আপনি কিন্তু এই একই ধরনের কাহিনী সকল মধ্যবিত্ত পরিবারের লোক গুলোর মধ্যে দেখতে পাবেন।


যারা সব সময় নিজেদের সর্বস্ব ত্যাগ করে চেষ্টা করে নিজেদের পরিবারের লোকগুলোকে আনন্দের মধ্যে থাকার জন্য। আসলে আলাদা ধরনের মানুষের জীবনের সংসারের বোঝা সবসময় আলাদা ধরনের হয়ে থাকে। অর্থাৎ কেউ এই পৃথিবীতে এসে একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করে এবং সেই পরিবারের জন্মগ্রহণ করার পর তার জীবনে আর কোন ধরনের চাহিদা এবং কোন ধরনের অভাব থাকে না। আর সেই মানুষগুলো অনেকটা বেশি চাপ হীন ভাবে চলাফেরা করতে পারে এবং তারা তাদের নিজেদের জীবনের সকল চাহিদা গুলো পূরণ করতে পারে। একমাত্র মধ্যবিত্ত এবং গরিব পরিবারের মানুষগুলো তারা তাদের সংসারটাকে পরিচালনা করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করেও ভালোভাবে সংসার পরিচালনা করতে পারে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সবাই কঠিন পরিশ্রম করে নিজেদের সংসারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি তখন কিন্তু আমাদের মনের একটা আলাদা শান্তি আসবে। আসলে পরিবারের প্রত্যেকটা লোক কিন্তু আমাদের নিজেদের উপর নির্ভরশীল হয়ে থাকে। একটা সময় আমরা কিন্তু পরিবারের উপর নির্ভরশীল ছিলাম এবং সেই মানুষগুলোর যখন বয়স বেড়ে গেছে তখন কিন্তু তারা অবশ্যই আমাদের উপর নির্ভরশীল হয়ে গেছে। এজন্য আমরা একটা জিনিস মাথায় রাখবো যে সংসারের বোঝা যদি আমরা বইতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এবং আমাদের সংসারের বিভিন্ন ধরনের অভাব কখনো পিছু ছাড়বে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।