You are viewing a single comment's thread from:

RE: কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমিও যেদিন ভাবি তাড়াতাড়ি পোস্ট লিখব সেদিন রাত হয়ে যায়। সকাল সকাল পোস্ট করলে চিন্তা থাকে না, নাহলে রাত্রে পোস্ট করতে যেয়ে, কমেন্টস করতে যেয়ে অনেক ঝামেলা হয়ে যায়। আপনি আজকে দারুন কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। বৃক্ষ মেলায় গিয়ে বিভিন্ন ধরনের গাছের ছবি আপনি আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। গাছগুলোতে ফলগুলি দেখতে পেয়ে আমার কাছে অনেক শান্তি লাগতেছে। ছোট্ট একটি কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে, কি ভালো লাগতেছে দেখে। আমি আজকে এটা প্রথম দেখলাম। লেবু গাছ এবং লেবুটি অনেক বড়, এত বড় লেবু আমিও দেখিনি। জাম্বুরা গাছ দেখেছিলাম। আজকে অনেকদিন পর আপনার মাধ্যমে দেখতে পেলাম। লটকন গাছ এটা কখনো দেখি নাই। ডুমুর গাছে ডুমুর তো অনেক দেখেছি কিন্তু মিশরীয় ডুমুর এটা আজকে দেখলাম এবং এই ফলের নাম শুনেছি এবং কখনো দেখি নাই,আপনার মাধ্যমে দেখতে পেলাম।অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইলো, এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile