You are viewing a single comment's thread from:

RE: স্পোর্টস পোস্ট || বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বিশাল জয়

in আমার বাংলা ব্লগ3 years ago

দক্ষিণ আফ্রিকা ফেভারিট ছিল কিন্তু বাংলাদেশ প্রথমে আশা জাগিয়েছিল। ৭ ওভারের মধ্যে ৩৬ রানে ২ উইকেট ফেলে দিয়েছিল কিন্তু মোমেন্টাম ধরে রাখতে পারে নাই। বাংলাদেশের খেলা দেখতে দেখতে এখন বিরক্ত ধরে গেছে। প্রতিনিয়ত তারা বাজে ভাবে হারছে। লড়াইটাও করতে পারছে না। খেলার মধ্যে দুর্নীতি ঢুকে গেছে। সব থেকে উপভোগ করেছি মাহমুদুল্লাহ সেঞ্চুরিটা । এটাই ম্যাচের প্রাপ্তি ছিল। দেখা যাক পরবর্তী পর্বে কেমন খেলে। দক্ষিণ আফ্রিকা অনেক ভালো খেলছে। বাংলাদেশ আবারো কাম ব্যাক করবে ইনশাল্লাহ।

Sort:  
 3 years ago 

খেলায় হারজিত থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু বাংলাদেশ জিতবে তো দূরে থাক,ভালোভাবে লড়াই পর্যন্ত করতে পারে না। তাই দর্শকরা বাংলাদেশের খেলা দেখে এখন বিরক্ত হয়ে যায়। তবুও আবেগ কন্ট্রোল করতে পারে না বিধায়, দর্শকরা এখনো বাংলাদেশের খেলা দেখে। যাইহোক গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।