সবুজে ঘেরা গ্রামের গল্প পর্ব-৭
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবুজ প্রকৃতির গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তাইতো সবসময় চেষ্টা করি গ্রামের সুন্দর পরিবেশগলো আপনাদের মাঝে উপস্থাপনা করার। আশা করি আমার গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প আশা করি ভালো লাগবে আপনাদের সবার কাছে।
ভোরের আলো যখন ধীরে ধীরে পূর্ব আকাশে ছড়িয়ে পড়ে তখন গ্রামের প্রতিটি সকাল যেন নতুন এক গল্পের সূচনা করে। কুয়াশা ভেজা বাতাসে মাটির সোঁদা গন্ধ মনকে এমনভাবে ছুঁয়ে যায় যা শহরের কোলাহলে কখনোই পাওয়া যায় না। চারদিকে শুধু সবুজ আর সবুজ। বিস্তীর্ণ ফসলের মাঠ দূর থেকে যেন সবুজ রঙের বিশাল এক চাদর বিছিয়ে রেখেছে। মাঝে মাঝে সরু কাঁচা রাস্তা সেই সবুজের বুক চিরে চলে গেছে অজানা কোনো গ্রামের দিকে। রাস্তার দুই পাশে কলাগাছ বাঁশঝাড় আম কাঁঠাল জাম আর তালগাছের সারি প্রকৃতিকে আরও জীবন্ত করে তুলেছে।
এই গ্রাম এখনো তার নিজস্ব সৌন্দর্য ধরে রেখেছে। কোথাও নদীর পাড়ে নৌকা বাঁধা রয়েছে আবার কোথাও সবুজ ধানের ক্ষেত বাতাসে দুলছে। দেখা যায় গরুর গাড়িতে খড় বোঝাই করে কৃষক বাড়ি ফিরছেন। কোথাও ছোট্ট একটি দোকানে গ্রামের মানুষ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। এসব দৃশ্য নয় বরং বাংলার চিরচেনা গ্রামীণ জীবনের বাস্তব প্রতিচ্ছবি। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে কথা না বাড়ি যাবে যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






