পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ১ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর প্রথম পর্ব শেয়ার করে নেবো। কলকাতা শহরের একেবারে শেষ প্রান্তে, যেখানে পিচঢালা রাস্তা আছে ঠিকই, কিন্তু হঠাৎ করেই সেটা আবার কাঁচা পথে পরিনত হয়ে যায়। আর সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ধ্বংসপ্রায় ভবন অর্থাৎ একটা পুরোনো সরকারি হাসপাতাল। এই হাসপাতাল বহু বছর আগে বন্ধ হয়ে যায়। আর এখন শুধু ভাঙা দেয়াল, মরচে ধরা লোহার গেট, সব মিলিয়ে জায়গাটা যেন জীবন্ত মানুষের নয়। সেখানকার লোকজন এই জায়গাটার নাম দিয়েছে "মৃত হাসপাতাল"। জায়গাটা এতটাই ভয়ংকর মতো তৈরী হয়েছে যে, এখানে দিনের বেলাতেও কেউ আসতে ভয় পায়। আর রাতের কথা তো অনেক বড়ো বিষয়, কল্পনাও করতে পারে না সেখানে যাওয়ার।

ওই শহরে অর্ণব বলে একটা ছেলে কলেজে পড়তো এবং সে একজন বিজ্ঞান বিভাগের ছাত্র। কিন্তু সে এইসব বিষয় কখনো বিশ্বাস করত না। যেহেতু সে আধুনিক সময়ের ছেলে, তাই সে এইসব ভূত,আত্মা এর মতো কুসংস্কার সম্পন্ন বিষয়ে ভাবত না। কিন্তু তার বন্ধুরা এই হাসপাতাল সম্পর্কে অনেক প্রকারের কথা বলে ভয় ধরানোর চেষ্টা করত। একদিন বিকেলে কলেজের ক্যান্টিনে বসে সবাই আড্ডা দেওয়ার সময়ে হঠাৎ করেই এই বিষয়টা উঠলো- শোন, গতকাল রাতে আবার আলো জ্বলেছে ওখানে। অর্ণব শুনেই খিলখিল করে হেসে উঠলো আর বললো- কোন আলো? ভূতের টিউবলাইট? সেখান তার এক বন্ধু গম্ভীর মুখে বলে উঠলো- মজা করিস না। লোক দেখেছে, জানালায় সাদা আলো। তারপর একটা চিৎকার।...