রেসিপি পোষ্ট: ডিম আলুর সহজ ও সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগlast year (edited)

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ০৯ ই মার্চ ২০২৫ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে ডিম আলুর সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


IMG-20250309-WA0001.jpg

প্রয়োজনীয় উপকরণ


  • ডিম
  • আলু
  • পেঁয়াজ
  • রসুন
  • মরিচ
  • হলুদ
  • মশলা
  • লবণ
IMG-20250309-WA0004.jpgIMG-20250309-WA0000.jpg

কার্যপ্রণালী

ধাপ-১


প্রথমে আমরা একটি পাতিলের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে তার মধ্যে বেশ কয়েকটি ডিম দিয়ে ডিম গুলো সিদ্ধ করে নিলাম।

IMG-20250309-WA0003.jpg

ধাপ-২


এরপর ডিম গুলো সিদ্ধ হয়ে গেলে, ডিম গুলো থেকে ডিমের খোসা ছাড়িয়ে নিলাম একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।তেল গুলো গরম হয়ে গেলে আমরা আমাদের ডিম গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিম গুলো বেশ কিছু সময় ধরে ভাজি করে নিলাম।

IMG-20250309-WA0013.jpg

ধাপ-৩


ডিম ভাজি শেষ করে আমরা আবার সেই পাঁতিলের মধ্যে পরিমাণ মতো কিছু তেল ঢেলে দিলাম। এরপর আমরা পাতিলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ।

IMG-20250309-WA0015.jpg

ধাপ-৪


পেঁয়াজ গুলো ভাজি হয়ে গেলে, সেখানে বাটে রাখা পেঁয়াজ ,রসুন ও মরিচ বাটা , লবণ, হলুদগুঁড়া, মসলা গুঁড়া সব গুলো দিয়ে কষিয়ে নেয়। তারপর আমরা আলু কুচি গুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবং সব কিছু একদম নাড়াচাড়া করে মিক্সার করে নিলাম।

ধাপ-৫


আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে পাতিলের মুখ বন্ধ করে রাখলাম এবং বেশ কিছুক্ষণ সময় পরে আমাদের আলু লাল লাল করে কষিয়ে নিলাম।

IMG-20250309-WA0014.jpg

ধাপ-৬


এরপর আলু গুলো কষিয়ে নেওয়া সম্পন্ন হয়ে গেলে আমরা পরিমাণ মতো পানি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর আমরা পাতিলের মুখ ঢেকে রাখলাম।

IMG-20250308-WA0015.jpg

ধাপ- ৭


আলু গুলোর সেদ্ধ হয়ে, ঝোল কমে এলে ,সেখানে ভেঁজে নেওয়া ডিম গুলো দিয়ে দিলাম। এরপর সকল উপকরণ একদম নাড়াচাড়া করে মিক্সার করে নিলাম। এখন আমাদের রেসিপি টি সম্পন্ন হয়ে গেল।

IMG-20250308-WA0008.jpg

পরিবেশন


IMG-20250309-WA0018.jpg

IMG-20250309-WA0022.jpg

IMG-20250309-WA0019.jpg

আমার তৈরি করা রেসিপি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbg6Xhy9M3FKC2zkkPgGggdUesBd1baM559FaAhdHPXxhgVZ7ZHJMsuNqgvZwx8E57nBhNzF2DU9b3GUX2FoV76n.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-03-09-15-42-14-044_com.android.chrome.jpg

Screenshot_2025-03-09-15-41-49-062_com.android.chrome.jpg

Screenshot_2025-03-09-15-41-05-093_com.twitter.android.jpg

 last year 

ডিম আলুর এরকম রেসিপি খাওয়া হয়নি কখনো বেশ লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। চমৎকার সুন্দর ও।লোভনীয় রেসিপি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় ডিম আলুর সহজ রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

একদম ভিন্নরকম একটা রেসিপি আজকে আপনার কাছ থেকে দেখতে পারলাম। আসলে এইভাবে সিদ্ধ ডিম দিয়ে কখন আলু রান্না করা হয়নি। তবে আলু ভাজির ক্ষেত্রে আলাদাভাবে ডিম দিয়ে রান্না করা হয়েছে। সেটা খেতেও ভীষণ মজা লাগে। তবে আপনার রেসিপিটা একদম নতুন লেগেছে আমার কাছে।

 last year 

ডিম এবং আলু দিয়ে অনেক মজা তারা একটা রেসিপি তৈরি করেছেন। সেটা দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। সেহেরির সময় কিন্তু এই রেসিপিটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। আপনার তৈরি করা রেসিপিটা আমার খুব পছন্দ হয়েছে। ইচ্ছে তো করছে এখনই খেয়ে ফেলি।

 last year 

অনেক মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি। ডিম ভুনার সাথে আলু ভাজি কুচি করে দিলেন দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে। এধরনের রেসিপি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। সুস্বাদু রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ তৈরি করার পদ্ধতি আপনি সুন্দর করে শেয়ার করেছেন।

 last year 

ডিম ও আলুর অনেক মজার রেসিপি করেছেন।সত্যি ডিম আলুর রেসিপি অসাধারণ। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছিল। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last year 

অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।ডিম ও আলু দুটোই আমার অনেক পছন্দের খাবার। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।