আসন্ন "আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্ট
২০২১ সালের জুন মাসের ১১ তারিখ । এই দিনেই সর্বপ্রথম "আমার বাংলা ব্লগের" পথযাত্রা শুরু হয় । ১১ জুনের রাত ১০ টা ০৯ মিনিটে আমি প্রথম পোস্ট করি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে । পোস্টের শিরোনাম ছিলো - আমার বাংলা ব্লগের যাত্রা শুরু...... । পোস্টটি পড়তে পারবেন এখানে ক্লিক করে ।
এই পোস্টটি ছিল "আমার বাংলা ব্লগের" একটা পরিচিতিমূলক পোস্ট এবং কিছু বেসিক নিয়ম কানুন জানানোর উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছিল । এই পোস্টে ব্যবহৃত লোগোটিই হলো "আমার বাংলা ব্লগের" অফিশিয়াল লোগো । এর পরে অবশ্য আরো অনেকগুলো লোগো তৈরী করা হয়েছিল ।
আমার বাংলা ব্লগে এই মুহূর্তে বহুল ব্যবহৃত লোগোর সংখ্যা তিন । আগামী মাসের ১১ তারিখ আমাদের কমিউনিটির তৃতীয় বর্ষ পূর্ণ হতে যাচ্ছে । তাই তৃতীয় বছরে পদার্পণে আমি চাচ্ছি সম্পূর্ণ নতুন একটি লোগো । আমরা বর্ষপূর্তিতে এই লোগোর শুভ উদ্বোধন করতে চাই । এই উদ্দেশ্যে তাই আমি একটি লোগো কন্টেস্টের আয়োজন করেছি । আশা করছি আমার বাংলা ব্লগের সকল সম্মানিত ব্লগারগণ এই কন্টেস্টে অংশগ্রহণ করে আমাদেরকে বিশেষভাবে বাধিত করবেন । সেরা লোগোটিকে আমার বাংলা ব্লগের নিউ অফিসিয়াল লোগো হিসেবে গ্রহণ করা হবে এবং বিজয়ীকে পুরস্কৃত করা হবে ।
আমার বাংলা ব্লগের প্রথম অফিসিয়াল লোগো

এই হলো "আমার বাংলা ব্লগের" দ্বিতীয় লোগো

এই হলো "আমার বাংলা ব্লগের" তৃতীয় লোগো
কন্টেস্টের বিষয় : "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী ।
➥লোগোটি কমিউনিটির উদ্দেশ্য এবং কার্যকলাপকে বেস করে ক্রিয়েট করতে হবে ।
➥এই প্রতিযোগিতায় শুধুমাত্র "আমার বাংলা ব্লগের" সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন ।
➥ফাইনাল আউটপুট হবে png ফরম্যাট এ এবং ব্যাকগ্রাউন্ড হবে fully transparent ।
➥রেসল্যুশন মিনিমাম ১০২৪X৭৬৮ হতে হবে ।
➥লোগোটি সম্পূর্ণ নিজের তৈরী হতে হবে ।
➥লোগো তৈরিতে যদি আপনি কোনো গ্রাফিক্স কনটেন্ট use করে থাকেন তবে সেগুলি কপিরাইট ফ্রি ও রয়্যালটি ফ্রি হতে হবে ।
➥বিজয়ী লোগোটি যেহেতু আমাদের কমিউনিটির অফিসিয়াল লোগো হবে তাই আপনাদের সম্পূর্ণ স্বত্ব ত্যাগ করে লোগোটি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে ।
➥কন্টেস্টের সময়সীমা : ৩ সপ্তাহ । লাস্ট ডেট : ০৯ জুন ২০২৪, রবিবার ভারতীয় সময় রাত ১২ টা অব্দি।
➥কনটেস্ট উইনার কে পুরস্কৃত করা হবে ।
পুরস্কার : 1K STEEM
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR



.png)

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্টটে আমার অংশগ্রহন 😇
https://steemit.com/hive-129948/@nevlu123/6drgzq
আমার অংশগ্রহণ
"আমার বাংলা ব্লগ" ~ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো তৈরি
https://steemit.com/hive-129948/@bijoy1/394bfcb09a4e4
https://steemit.com/hive-129948/@bristy1/uruuz

https://steemit.com/hive-129948/@narocky71/21qpc8
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
গত বছরের মতো এ বছরও লোগো কনটেস্টের আয়োজন করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। আশা করছি এবারও দারুন দারুন লোগো ডিজাইন গুলো দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ দাদা দারুন একটি কনটেস্টের আয়োজন করার জন্য।
গতবারের মত এবারও লোগো কনটেস্টের আয়োজন করছেন দেখে খুব ভালো লাগছে দাদা। আমার বাংলা ব্লগ শুরুর কিছুদিন পর থেকেই এই পর্যন্ত কাজ করে যাচ্ছি। আশা করি আগামী সময়ও এভাবেই থাকতে পারবো। আর এবারেও নতুন নতুন লোগো গুলো দেখার অপেক্ষায় রইলাম।