সংগ্রামে প্রণয় (My Original Bengali Poetry "Love in Conflict")

সংগ্রামে প্রণয়
এইমাত্র যে ফুলটিকে আমি
হত্যা করেছি অবলীলায়,
সেই হত্যার বিচার কি হবে?
কে আমাকে শাস্তি দেবে?
কে আমাকে বোঝাবে?
সত্যিকারের মানবতা ভুলে
ফুলের রাজ্যে আমি নিষিদ্ধ হয়ে গেছি।
সৌন্দর্যের মিলনমেলায় আমি অবাঞ্ছিত
কালো রাজনীতি নিয়ে ঘুরেছি বারংবার,
এক কুরুক্ষেত্র থেকে অন্য কুরুক্ষেত্রে
আমি অভিশপ্ত এক যোদ্ধা।
অমাবস্যার গভীর রাত্রে রাজকীয় বৈঠক নিয়ে,
বিশ্বাস করেছি যাকে ভালোবাসা নিয়ে
সেই শত্রু হয়েছে স্বার্থের কাছে বিক্রি হয়ে।
অন্তর্ঘাতের জবাবে আমি কি দিতে পারি?
আমি হিংসায় ভর করে দু'হাত মেলি
আমি উন্মাদ আমি সর্বশ্রেষ্ঠ,
আমি ক্ষমতার বড়াই করি
আমি দাম্ভিক যোদ্ধা
আমার কোনো নিঃশেষ নেই।
হয়তো ভালোবাসার তীব্রতা নিয়ে,
একদিন ফুরিয়ে যাবো আমি ও,
শূন্যতায় অস্তিত্ব বাজি রেখে।
ভালোবাসার রাজ্যে আমি চিরদিন কলঙ্কিত নায়ক।
তবু ও আমার খুব বাঁচার স্বাদ,
আমি আত্মসমর্পণ করে দিতে পারি
কেউ যদি বাড়ায় দুটি বিশ্বাসী হাত।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
দাদা 'সংগ্রাম পরিণয়' কবিতা চমৎকার লেগেছে । আপনার কবিতায় বর্তমান সমাজের প্রেক্ষাপট তুলে ধরেছেন। মানুষ তার সততা ও ন্যায়পরায়ণতাকে ভুলে গিয়ে অসৎ পথ বেছে নিয়েছেন।
ভালোবাসা নিয়ে অনেক সুন্দর লিখেছেন। ভালোবাসা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। জীবনে সুখী হতে গেলে খুবই প্রয়োজন।যা অনেকের জীবনে কলঙ্কিত ডেকে আনে।আমার মতো ব্যাখা দেওয়ার চেষ্টা করেছি। এতো সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাই। দারুন কবিতা বাস্তব সত্য কবিতা। সেই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
শেষ পর্যন্ত দুইটি বিশ্বাসী হাত পেলে আত্মসমর্পণ করে আবার ভালবাসার মাঝে বাঁচার ইচ্ছা। অনেক চমৎকার লেগেছে কবিতাটি এবং ছন্দ গুলো খুব ভালো লেগেছে।
দাদা আপনি খুব ভালো লিখেন।
দাদা আপনার প্রত্যেকটা কবিতা খুবই অর্থপূর্ণ। আসলে অর্থপূর্ণ কবিতা গুলো পড়ে খুব ভালো লাগে। সবাই ফুরিয়ে যায় একদিন।আশা করি আপনি সবসময় এভাবেই আমাদেরকে কবিতাগুলো উপহার দিয়ে যাবেন।
অসাধারণ কবিতা লিখেছেন দাদা। আরো এমন কবিতা চাই। 😀
ভাইয়া আপনার কবিতা পড়ে আমার খুব ভালো লেগেছে। প্রতিটা শব্দই যেনো যুক্তসর্ম্পণ।ধন্যবাদ ভাইয়া আপনাকে এমন সুন্দর কবিতা লিখার জন্য।
বতর্মান সময়ের কিছু মানুষের চরিত্রের সাথে কবিতাটির মিল খুজে পাওয়া যায়। যারা বিনা দোষে শুধুমাত্র ক্ষমতা দেখানোর জন্য ভালো মানুষের উপর অত্যাচার চালায়। এবং ক্ষমতার প্রভাবে আবার কোনো শাস্তি পাওয়া লাগে না। তার সাথেও তার সহকর্মীরা একদিন ক্ষমতার জোরে এটাই করবে তাকে হয়ত ধোঁকা দেবে। এবং দিনশেষে সে যখন বুঝবে সে ভূল করেছে কিন্তু সে আর তখন ফিরে আসতে পারবে না। কারণ তখন তার সময় ঘনীয়ে এসেছে। তবুও সে বাঁচতে চাইবে। কিন্তু তার পূর্বের কর্মকান্ডের জন্য তার দিকে কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে না। সুতরাং সময় থাকতে সাবধান হও। মানুষের কল্যাণে এসো। তাদের উপর জুলুম বাদ দাও।।
অবলীলা→অসংকোচে/অনায়েসে আমরা আমাদের সত্যকে ঠেলিয়ে দিতেছি মেকির কাছে এবং একজন কল্যাণকামী মানুষকে হত্যা করছি। সিরাজুদ্দৌলাকে মীর জাফর হত্যা করে তার ভুল বুঝতে পেরেছিলো কিন্তু পরে সে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে পারেনি বা সেই সুযোগও পায়নি কিন্তু প্রকৃতর নিয়মে সে তার ফল পেয়েছে। আমরা কারো মনের মাঝে যায়গা করে নিয়ে তার বিশ্বাস ঘাতকতা করি নিজের স্বার্থ অর্জনের জন্য কিন্তু বেলা শেষে সেও অন্যের হাতে হত্যা হয়।
দাদা মাথা যতটুকু এসেছে সার্মম লেখার চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ দাদা।