অণুকাব্য চতুষ্টয় "নীল আকাশের হাতছানি"

Copyright-free Image source : Pixabay

অণুকাব্য চতুষ্টয় "নীল আকাশের হাতছানি"

💘
♡ ♥💕❤
নীল আকাশের নীচে,
তুমি আর আমি পার করেছি সুদীর্ঘ দিন ।
ক্লান্তিহীন দীর্ঘ রজনী;
অনেক কিছু পেয়েও
হারিয়েছি অনেক ।
দিন শেষে কালো আকাশের নীচে,
এসে দাঁড়াই দুজনে ।
আগামী দিনের
নীল আকাশের
স্বপ্নে বিভোর হয়ে ।
একটি বর্ষণমুখর সন্ধ্যা ,
ভেজা আর এলো হাওয়া;
ঝিঝিদের অবিশ্ৰান্ত কলতান,
ব্যাঙের ডাক আর মেঘেদের গর্জন ।
সাথে ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকানি ;
আকুল হয়ে রয়েছে আমার এ ক্ষুদ্র হৃদয়খানি ,
তোমারই বিরহে, তোমারই ফেরার পথ চাহি ।
যতই সন্ধ্যা আসে ঘনিয়ে,
রাধার ব্যাকুল হিয়া উৎসুক হয়ে ওঠে ।
আর কতক্ষণ, পলে পলে অপেক্ষায় থাকা,
শ্যাম বিহনে রাধার হৃদয় রিক্ত, নিঃস্ব-একা ।
যামিনী দ্বিতীয় প্রহর, আকাশে শুকতারা জ্বলে,
বনপথে একাকিনী কলঙ্কিনী রাধা অভিসারে চলে ।
যমুনার কালো জলরাশি হিন্দোলে ঢেউ, সে কি উচ্ছ্বাস !
রাতচরা পাখির কুজন, দখিনা হাওয়া আর তারাজ্বলা আকাশ ।
আকাশে-বাতাসে ঢেউ তোলে শ্যামেরও বাঁশি,
জাত-কুল-মান সবই ভোলে আজ রাধা কলঙ্কিনী ।
যমুনার তটে পুষ্প ঘেরা সেই কুঞ্জবনে,
শ্যামের বাঁশি ঝড় তোলে আজ রাধার আলিঙ্গনে ।
চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।
♡ ♥💕❤
Thank You for sharing Your insights...
Hello

দাদা আপনার এই চারটি লাইনের মাধ্যমে তুলে ধরেছেন প্রতিটা সমাজে মহিলারা কতটা অবহেলিত।
দিনদিন অবনতির দিকে যাচ্ছে নারীদের সম্মান, তবে দিন শেষে একটাই প্রত্যাশা এই নিকৃষ্ট সমাজের পরিবর্তন হবেই।
বাংলায় ভালো দখল না থাকলে কাব্যচর্চা হয়না কিন্তু এর ব্যতিক্রমও আছে। তবে সেগুলো প্রতিভা। স্বাভাবিকভাবে কাব্যচর্চার জন্য বাংলা ভাষা এবং শব্দের উপর যথেষ্ট পারদর্শিতা থাকা প্রয়োজন। আপনার কবিতা গুলোর শব্দ প্রয়োগ দেখেই আমার এ ধারণা বদ্ধমূল হয়েছে।
এই কবিতাখানি যেনো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। দারুন লিখেছেন দাদা।
অবিরাম চলতে থাকুক আপনার লেখনী, এই প্রত্যাশা।
Thank You for sharing...
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Thank You for sharing...
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
Thank You for sharing...
দাদা আমি যখন আপনার কবিতাটি প্রথম থেকে পড়ছিলাম তখন ভেবেছিলাম আপনি করাকরি প্রিয়সি কে নিয়ে লেখা লিখছেন যে তার প্রিয়জনের অপেক্ষায় প্রহর গুনছে। তার প্রতিটি সময় তাকে ঘিরে কাটছে। আপনার কবিতার প্রতিটি লাইন সেরকমই ইঙ্গিত দিচ্ছিল কিন্তু শেষের দিকে এসে আমি চমকে যাই আপনি খুব সুন্দর ভাবে চারটি লাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেখানে নারীকে সমাজের কতটা অবহেলা শিকার হতে হয় কতটা নির্যাতনের শিকার হতে হয় কতটা ভোগ্যপণ্য মনে করা হয় তা আপনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। রাস্তা ঘাটে পথে-প্রান্তরে অফিস ও বিভিন্ন কর্মস্থলে নারীরা হেনস্থার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু তার বিচার আমরা কোথাও পাচ্ছি না ।অনেক সময় নারীরা অনেক নির্যাতন সহ্য করেও সম্মানের ভয়ে তা কাউকে বলতে পারছিনা এটি আমাদের জন্য লজ্জার, আমাদের নিরাপত্তা কোথায়? তবুও সবকিছু বিবেচনা করেই আমাদের পথ চলতে হচ্ছে। আপনি ঠিক বলেছেন আমাদের আশেপাশে শুধু শকুনের দল।
Thank You for sharing...
অনবদ্য দাদা, দারুণ লিখেছেন, দারুণভাবে ভেতরের ক্ষোভটা প্রকাশিত হয়েছে। সমাজ আজ সত্যি নীবতায় আচ্ছন্ন, আইনের শাসন অন্ধকারাচ্ছন্ন, বিচারের বাণী তাই নিবৃত্যে অশ্রু জড়ায়। আমরা সত্যি পাল্টে গেছি, পাল্টে গেছে আমাদের মানসিকতা, যার কারনে সমাজের এই অবস্থা। পরিবর্তন আসুক, এই প্রত্যাশা করি।
Thank You for sharing...
কী অসাধারণ কথাগুলো। নারী পক্ষে বাস্তবমুখী কতা গুলো পড়তে ভীষণ ভালো লাগলো দাদা। অনুকাব্য হলেও ছোট কথাগুলোর মধ্যে অনেক বড় বিষয় উপস্থাপন করেছেন আপনি। লেখাগুলো পড়লে ও গভীরভাবে চিন্তা করলে সব বুজা যায়। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
দাদা আপনার কবিতাটি অসাধারণ লাগলে।আপনার কবিতার এই লাইন গুলো আমার অনেক সুন্দর লেগেছে।

আসলে দাদা প্রেম আর ভালোবাসার মধ্যে কোনে জাত কুল কিছু মানে না।অনেক ধন্যবাদ দাদা।