কবিতা "কবিতা, তোমার ছুটি"

in আমার বাংলা ব্লগ4 years ago


Copyright-free Image source : Pixabay


কবিতা "কবিতা, তোমার ছুটি"



💘


♡ ♥💕❤

কবিতা লিখতে গেলে আমার হাত এখন কাঁপে,
এলোমেলো চিন্তাগুলো জট পাকিয়ে থাকে ।
ভাবনাগুলো বড্ড অগোছালো,
অনুভূতিরা আজ শীতঘুমে ।

কবিতা লিখতে গেলে আগের মতো,
মনের গভীরতা মাপতে গিয়ে ব্যর্থ হই বারেবারে ।
ছন্দেরা তাই হারিয়েই গিয়েছে,
শব্দেরা আজ মৃত ।

কবিতা ছিল আমার ভালোবাসা,
তোমার কথা ভেবেই আমার সব কবিতা লেখা ।
সেই তুমিই এখন ঝাপসা অতীত,
আলোকবর্ষ দূরে এখন তোমার বাস ।

তোমার চোখের তারায় ছিল
আমার সব কবিতার ভাষা ।
সেই চোখ এখন মৃতা হরিণীর চোখের মতো,
ঘষা কাঁচ, দ্যুতিহীন, নিষ্প্রভ ।

শ্রাবণ মেঘের মতো তোমার বিস্রস্ত অলকরাশি,
আজ আর কাঁপন ধরায় না আমার কবিতার খাতায় ।
তোমার চিবুকের পেলবতা, কপোলের কোমলতা,
আজ আমি বিস্মৃতপ্রায়, তাই কবিতায় তারা অব্যক্ত ।

তোমার কম্পিত অধরোষ্ঠে,
আমার কবিতারা ভাষা খুঁজে পেত ।
সেই ওষ্ঠ আজ লুকিয়েছে ধূসর নেকাবের আড়ালে,
আমার কবিতারা আজ তাই নির্বাক, ভাষাহীন বহুকাল ধরে।

আসলে কি জানো কবিতা হলো ভীষণই আদুরে,
কোমল, অতি কোমল হৃদয়-পদ্ম কোরকে তার বাস ।
তাই, যেখানে ভালোবাসা থাকে না,
সেখানে কবিতারা থাকে না ।

তুমি আমায় খুব ভালোবাসো, ভুল বললাম,
আসলে ভালোবাসতে, পাস্ট টেন্স ।
তাই, কবিতারা আমায় ছেড়ে গেলো,
আর ফিরবে না জানি কোনোদিনও ।

♡ ♥💕❤


Sort:  
 4 years ago 

তোমার কম্পিত অধরোষ্ঠে,
আমার কবিতারা ভাষা খুঁজে পেত ।
সেই ওষ্ঠ আজ লুকিয়েছে ধূসর নেকাবের আড়ালে,
আমার কবিতারা আজ তাই নির্বাক, ভাষাহীন বহুকাল ধরে।

কবিতাগুলো এখন আর আলোক ছড়ায় না
কবিতাগুলো এখন আর আগের মতো তীক্ষ্ণ হয় না
কবিতাগুলো এখন আর আগের মতো জ্বলে উঠে না
কবিতাগুলো এখন আর আগের মতো উষ্ণতা খুঁজে পায় না,

বলতে পারো তুমি- কেন কবিতাগুলো এমন হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো নিস্প্রভ হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো ছন্দহীন হলো?
বলতে পারো তুমি- কেন কবিতাগুলো প্রাণহীন হলো?

কারণটা হলো তুমি, তোমার ভালোবাসা
কারণটা হলো তুমি, তোমার শূণ্যতা
কারণটা হলো তুমি, না পাওয়ার যন্ত্রণা
কারনটা হলো তুমি, শঠতার নির্মম ব্যাথা।

 4 years ago 

এ দেখি আমার কবিতার পুরো ছন্দে ছন্দে সারমর্ম ।
অনবদ্য হয়েছে । আমার তো দারুন লেগেছে ।

 4 years ago 

ধন্যবাদ দাদা, কবিতায় আপনি আমার অনুপ্রেরণা, আপনি অতো সুন্দর কবিতাটি না লিখলে আমিও এটা পারতাম না। আপনার ভালো লাগা মানে আমার সার্থকতা।

 4 years ago 

দাদা তুমি শক্ত হাতে ধরো তোমার কলম
লিখো তোমার কবিতা উজাড় করে মন
তোমার কবিতা পড়বো বলে চেয়ে থাকি সারাক্ষণ।
তোমার মনে হাজার স্বপ্ন হাজার ভালোবাসা
যতই লেখ কোনদিনও ফুরাবে না তোমার মনের ভালোবাসা।
দাদা তুমি একটু ভালবাসা আমায় যদি দিতে
দিয়ে দিলাম জীবনটা আমার তুমি যদি নিতে
চলে যাবে হাত কাঁপুনি লেখা হবে কোমল।

কবিতার রাজার হাত কাঁপুনির কথা শুনে ভাবনায় বিভোর হয়ে কবিতাটি লিখেছেন। নিজের অজান্তেই নিজের মনের ভাব প্রকাশ করেছেন আমাদের মাঝে। তবুও কেন জানি আপনার লেখাগুলো অসাধারণ হয়, পড়ে খুবই ভালো লাগে। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে কবিতাটি দাদা।নিজের মনের অনুভূতিগুলি এক কল্পতরুর অতীতে স্থান পেয়েছে।যা গেছে তা ফেরার নয়,তবে অনুভূতিগুলি জীবন্ত থাকুক এভাবে।কবিতা না পড়লে হয়তো বুঝতেই পারতাম না এত সুন্দর করে অনুভূতিগুলি লেখা যায় ।দাদা আজকের কিছু কিছু শব্দ আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে, অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 years ago 

কবিতা ছিল আমার ভালোবাসা,
তোমার কথা ভেবেই আমার সব কবিতা লেখা ।
সেই তুমিই এখন ঝাপসা অতীত,
আলোকবর্ষ দূরে এখন তোমার বাস ।

আপনার কবিতার ছন্দ মুখর শব্দগুলো একেবারে হৃদয় কাড়া। কে বলেছি এখন আর আপনার কবিতার অনুভূতিগুলো আগের মত নেই। কতটুকু ভেতর থেকে অনুভূতি প্রকাশ করলে এত চমৎকার কবিতা লেখা যায় আমি জানিনা। তবে দাদা আপনার কবিতার গভীরতা মাপা খুবই কষ্টকর।

 4 years ago 

কবিতাটা সুন্দর।

তোমার কম্পিত অধরোষ্ঠে,
আমার কবিতারা ভাষা খুঁজে পেত ।
সেই ওষ্ঠ আজ লুকিয়েছে ধূসর নেকাবের আড়ালে,
আমার কবিতারা আজ তাই নির্বাক, ভাষাহীন বহুকাল ধরে।

পুরোকবিতাটি বেশ সুন্দর। তবে উপরের কয়েক লাইন বেশ সুন্দর। ধন্যবাদ

 4 years ago 

কবিতার অনুভূতি আগের মত নেই তারপরও এত সুন্দর কবিতা লিখে ফেলেছেন। আর অনুভূতি ফিরে আসলে না জানি আরো কত চমৎকার হবে। অবশ্য এর থেকে ভাল আর কি হতে পারে। আজকের কবিতাটি খুবই চমৎকার হয়েছে দাদা।

খুব ভালো লাগার মতো একটা কবিতা। মন ছুঁয়ে গেলো কবিতাটা আমার। শুভ কামনা রইলো আপনার জন্য দাদা।